রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

দেশের সকল কল্যাণেই শেখ হাসিনা সরকার কাজ করছে: শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৩১ পিএম
দেশের সকল কল্যাণেই শেখ হাসিনা সরকার কাজ করছে: শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি

সজীব খান: দেশব্যাপী বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী চাঁদপুর সদর উপজেলা আশিকাটি ইউনিয়ন আওয়ামীর শান্তি সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর হাইমচর -৩ নির্বাচনী এলাকার এমপি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

এ সময় তিনি বলেন, সারা বিশ্বে বাংলাদেশ আজ রোল মডেলে পরিনত হয়েছে, প্রতিটি মানুষ আজ ভাত খেতে পারছে, গৃহহীনদের সরকার বাসস্থনের ব্যবস্থা করেছে, কোন মানুষ যেন গৃহহীন না থাকে সেজন সরকার ভূমিহীনদের তালিকা করে বাসস্থানের ব্যবস্থা করছে। মুক্তিযুদ্ধাদের বীরনিবাস করে দিচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন অব্যাহত থাকে। দেশের প্রতিটি মানুষ স্বাস্থ্য সেবা পাচ্ছে, ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য সেবার মাধ্যমে রোগীদের বিনাপয়সায় সেবা দেওয়া হচ্ছ। সারা পৃথিবিতে করোনার মহামারির সময় সরকার মানুষের পাশে থেকে সেবা দিয়েছে। প্রতিটি মানুষকে বিনা পয়সায় টিকা দিয়েছে। করোনার প্রতিরোধে মানুষকে সচেতন করে বাংলাদেশকে করোনা মুক্ত করার চেষ্টা করেছে।
তিনি বলেন এ সরকারের আমলেই মানুষের মৌলিক চাহিদা পূরণ হয়েছে, দেশের রাস্তা ঘাট, স্কুল কলেজ মাদ্রাসা নির্মান হয়েছে। পয়লা জানুয়ারী শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে। বাংলাদেশের ইতিহাসে কোন সরকারই প্রয়লা জানুয়ারী শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পারেনি, শেখ হাসিনা সরকার তা করেছে।

তিনি বলেন ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তির কথা বলেছে, ইসলামের নামে যারা অপপ্রচার করে তারা কখনো ইসলামের মঙ্গল চায়না। ইসলামের পক্ষের লোক না, আওয়ামী লীগ সরকারে আমলেই দেশের মডেল মসজিদ হয়েছে, ইসলামি ফাউন্ডেশনের মাধ্যমে ঈমামদের ভেতন দেওয়া হচ্ছে। কিছু লোক রাজনীতিক পায়দা নেওয়ার জন্য ইসলামের ভূল ব্যাখ্যা দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্ছার হতে হবে। এ দেশের কিছু মানুষের হাতেই জাতির জনক বঙ্গবন্ধু খুন হয়েছে, যার জীবনদশায় শুধু বাংলা বাঙালীদের জন্য কাজ করেছে, তাকেও গুলি করে স্বপরিবাওে হত্যা করেছে।

বিএনপি জামাতের সন্ত্রাস নৌরার্য্যর বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। ৭১-রের পরাজিতরা আবার সক্রিয় হয়ে উঠেছে, আওয়ামী লীগের উন্নয়নের কথা জনসাধারণকে বলতে হবে, মানুষকে উদ্বাদ্ধ করতে হবে, আওয়ামী এক এবং অভিন্ন, দেশের কল্যাণে, ইসলামের কল্যাণে আওয়ামী লীগে সরকার কাজ করছে। বিষয়টি সবাই জানাতে হবে। বাড়ি বাড়ি গিয়ে সরকারের উন্নয়নের কথাগুলো মা বোনদের বলতে হবে। বিএনপি যা করছে, এটা রাজনীতি নয়, দেশকে ধ্বংস করার রাজনীতিতে মরিয়া হয়ে উঠেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনা সরকারকে আবারও ক্ষমতায় নিয়ে আসতে সবাইকে নৌকায় ভোট দিতে হবে। শনিবার আশিকাটি ইউনিয়নের গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

Model Hospital

আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল রাজ্জাব ভুঁইয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলমগীর সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড.সেলিম মাহমুদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাজির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী, আশিকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সেলিম মাল, যুগ্ম আহ্বায়ক মামুন মাল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রমুখ।

এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম, সাংগঠিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, পৌর মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশ^াদ মিয়াজী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতান, বাবুরহাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ূন কবির দুলাল মাল, আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন উপজেলা বিএনপি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১০:৪৪ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন উপজেলা বিএনপি
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় তাঁরা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ সহায়তা ও তাদের পাশে থাকার আশ্বাস দেন।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা এবং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পরিদর্শনে যান।
পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারদের সমবেদনা জানিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. শহীদ মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব পৌর বিএনপির সভাপতি সোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এএসএম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুলতান কাজী প্রমুখ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির, যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম জিলানী তালুকদার, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবের ছিদ্দিকি, উপজেলা ছাত্রদলের সভাপতি মিরাজ মাহমুদ জিসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গেল মাসের ২৩ সেপ্টেম্বর সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।