শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৬৫ শিক্ষার্থীর অংশগ্রহণে মেধা বিকাশ বৃত্তি পরীক্ষা সম্পন্ন

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৬:১৬ পিএম
কচুয়ায় ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৬৫ শিক্ষার্থীর অংশগ্রহণে মেধা বিকাশ বৃত্তি পরীক্ষা সম্পন্ন

পরীক্ষার কেন্দ্রগুলো নিবিড়ভাবে পরিদর্শন করেন আয়োজক প্রধান ব্যবস্থাপক মো. জান্নাতুল আলম আলমগীর।

শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং গ্রামীণ এলাকার কোমলমতি শিক্ষার্থীদের মেধা মনন বিকাশে এক অনন্য উদ্যোগ নেওয়া হয়েছে চাঁদপুরের কচুয়ায়। শনিবার সকালে উপজেলার  কাদলা ইউনিয়নে কাদলা রহমাতাল্লিল আলামিন ফাউন্ডেশনের উদ্যোগে এবং ‘স্বপ্নবাজ’ ও ‘বরইগাঁও যুব উন্নয়ন সংগঠনের সৌজন্যে দিনব্যাপী জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘মেধা বিকাশ বৃত্তি পরীক্ষা’ অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়,  ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয় কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরীক্ষাটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। কাদলা ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ী মাদ্রাসা এবং বেসরকারি কেজি স্কুলের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়।

মোট ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সর্বমোট ৬৬৫ জন মেধাবী শিক্ষার্থী পরীক্ষায় প্রতিদ্বন্দ্বিতা করে। এর মধ্যে পঞ্চম শ্রেণি ২৭৮ জন, চতুর্থ শ্রেণি ২১২ জন, তৃতীয় শ্রেণি ১৭৯ জন।

পরীক্ষার কেন্দ্রগুলো নিবিড়ভাবে পরিদর্শন করেন আয়োজক প্রধান ব্যবস্থাপক ও বিশিষ্ট শিক্ষানুরাগী এবং কাদলা খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার প্রভাষক মো. জান্নাতুল আলম আলমগীর।

Model Hospital

পরীক্ষার আয়োজক প্রধান ব্যবস্থাপক  মো. জান্নাতুল আলম আলমগীর জানান, তৃণমূলের শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন, সুপ্ত প্রতিভার বিকাশ এবং ঝরে পড়া রোধে এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে। আগামীতেও শিক্ষার্থীদের মেধা বিকাশে এমন গঠনমূলক আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

 এ সময় পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,  পরীক্ষার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম, প্রধান নিয়ন্ত্রক আমির হামজা এবং বরইগাঁও যুব উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রবিউল আলম, হাজী ইমরান, এমদাদুল হক মিলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষকবৃন্দ।

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে পাশের ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসিবুল্লাহ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) রাত ৮টার দিকে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সাপদী গ্রামের সেফায়েত উল্লাহর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসিবুল্লাহ ওই বাড়ির সেফায়েত উল্লাহর একমাত্র ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যায় নিজ ঘরে সিলিং ফ্যানের রেগুলেটর লাগানোর কাজ করছিলেন হাসিবুল্লাহ। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাসিবুল্লাহর এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Model Hospital