বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে বিএনপি’র পদযাত্রা কর্মসূচি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৪৩ পিএম
ফরিদগঞ্জে বিএনপি’র পদযাত্রা কর্মসূচি

এস এম ইকবাল: বিদ্যুৎ গ্যাস, চাল, ডাল, তেল, আটাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও সার, ডিজেলসহ কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, দেশনেত্রী, বেগম খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে ফরিদগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশিদ এর উদ্যোগে ‘পদযাত্রা’ কর্মসূচি পালিত হয়েছে। এতে সকল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের শতশত নেতাকর্মী পদযাত্রা কর্মসূচিতে অংশগ্রহন করে।

ইউনিয়ন বিএনপি’র পদযাত্রা কর্মসূচিতে উপজেলা, পৌর ও ইউনিয়ন নেতৃবৃন্দের মধ্যে আজিজুর রহমান আজিজ, নাছির উদ্দিন পাটওয়ারী, হুমায়ুন কবির কাজি, ফজলুর রহমান, সেলিম পাটওয়ারী, সেলিম মাহমুদ রাঢ়ী, হারুনুর রশিদ পাঠান, এমএ টুটুল শাহাদাৎ হোসেন, নাজির পাটওয়ারী, মিজানুর রহমান কারী, সাগর মেম্বার, শাহ ইকবাল লিটন, কবির পাটওয়ারী, সিরাজুল ইসলাম মাষ্টার, আশরাফ আলী খান আশু, হানিফ মুন্সী, হাসান পাটওয়ারী, আনোয়ার হোসেন বাবুল চৌধূরী, মজিবুর রহমান, মামুনুর রহমান, কামাল হোসেন, মাহবুব মোরশেদ কচি, আব্দুর রহিম, ফারুক হোসেন, কামরুল ইসলাম মোল্লা, মোস্তফা চৌধূরী, আসাদুজ্জামান খান কালু, আব্দুর রহিম, আবুল খায়ের রুবেল, নান্নু দেওয়ান, মজিবুর রহমান, আব্দুল মান্নান, আবুল হোসেন, মানিক মেম্বার, কবির চৌধূরী, সৈয়দ হোসেন, মাসুদ আলম, আব্দুল, হান্নান, নেছার আহমেদ ভুইয়া, বিল্লাল মেম্বার, খলিলুর রহমান, আব্দুল হান্নান পাটওয়ারী, সুজন, জাহাঙ্গীর আলম, শফিকুর রহমান মেম্বার, ফজলুল করিম মেম্বার, মনিুল ইসলাম, তারেক হোসেন, হারুনুর রশিদ, দিদারুল আলম ভুইয়া, ইউসুফ পাটওয়ারী, জাকির হোসেন, রবিউল ইমাম বাবু, আব্দুল জলিল, বিল্লাল হোসেন খান, জাকির হোসেন, মিলন খানসহ শতশত নেতাকর্মীবৃন্দ। উপজেলা ছাত্রদল ও যুবদলের মধ্যে যুগ্ম আহবায়ক মহিন আহমেদ ভুইয়া, রাশেদ আলম, উপজেলা ছাত্রদলের সিনিয়র নেতা মনির হোসেন, শাহাদাৎ হোসেন ভুইয়া, আব্দুল গাফ্ফার, ইয়াসিন আখন্দ সুজন, ইয়াসিন সেখ সুজন, সাবেক যুবদল নেতা জাহাঙ্গির আলম স্বেচ্ছাসেবক দলের আব্দুল কাদের, ফারুক হোসেন, ফরিদ হোসেন, দিদার হোসেন, সেলিম হোসেন প্রমুখ।

ইউনিয়ন বিএনপি’র পদযাত্রা কর্মসূচিতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চলমান ১০ দফা দাবি বাস্তবায়ন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সকল রাজবন্দিদের মুক্তি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্দ্ধগতির প্রতিবাদসহ নানাদাবি নিয়ে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশিদ এর পক্ষ থেকে মুখরিত করে তোলে এলাকার প্রত্যন্ত অঞ্চল।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।