শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতিঝিল শাপলা চত্বরে গাড়ি ভাঙচুর

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১ ডিসেম্বর, ২০২১, ১২:৪৮ পিএম
মতিঝিল শাপলা চত্বরে গাড়ি ভাঙচুর

মতিঝিল শাপলা চত্বরে হিমালয় পরিবহনের একটি গাড়ি ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা। বুধবার (১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে নিরাপদ সড়কের দাবিতে শাপলা চত্বর এলাকায় বিক্ষিপ্তভাবে অবস্থান নেয় মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল সেন্ট্রাল স্কুলের শতাধিক ছাত্র। শাপলা চত্বর এলাকায় দুপুর ২টা পর্যন্ত তারা অবস্থান করেন।

শিক্ষার্থীরা নিরাপদ সড়ক ও সড়ক দুর্ঘটনায় জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ করেন। তারা ‘দা‌বি মো‌দের একটাই নিরাপদ সড়ক চাই’, ‘জেগেছে জেগেছে ছাত্র সমাজ জেগেছে’ ও ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’ ইত্যাদি স্লোগান দেন।

এসময় শিক্ষার্থীরা রাস্তা বন্ধ ক‌রে গা‌ড়ি ও মোটরসাইকে‌ল চাল‌কদের লাইসেন্স দেখেন। লাইসেন্স না থাকায় বেশকিছু গাড়ি আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দিয়েছেন তারা।

বিক্ষোভ চলাকালে হিমালয় পরিবহনের একটা বাস ভাঙচুর করেন শিক্ষার্থীরা। ছাত্র‌দের দা‌বি, লাইসেন্স চেক করার সময় হিমালয় পরিবহনের চালক প্রথমে কাগজপত্র না দেখিয়ে ধাক্কা দেয়। এতে ক্ষুব্ধ হ‌য়ে গাড়ির গ্লাস ভাংচুর ক‌রে তারা।

Model Hospital

তবে চালক মেহেদির দা‌বি, চাওয়া মাত্রই কাগজপত্র দেখিয়েছি। কাউ‌কে ধাক্কা দেননি বলেও জানান তিনি।

এদিকে বি‌ক্ষোভ চলাকা‌লে রাস্তা বন্ধ থাকায় মতিঝিলের চার দিকের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। প‌রে দুপুর ২টায় তারা রাস্তা ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital