বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

কিন্ডারগার্টেন গুলো শিক্ষা ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে : মেয়র খায়ের পাটওয়ারী

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ২:২৮ পিএম
কিন্ডারগার্টেন গুলো শিক্ষা ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে : মেয়র খায়ের পাটওয়ারী

এস এম ইকবাল : ফরিদগঞ্জ বর্ণমালা কিন্ডারগার্টেন’র আয়োজনে সপ্তাহ ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

১৮ ফেব্রুয়ারি শনিবার সকালে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।

এসময় তিনি বলেন, কিন্ডারগার্টেন গুলো শিক্ষা ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। শিশুদেরকে শিক্ষার পাশপাশি নিয়মিত ক্রীড়াচর্চা করাতে হবে। এছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, বীরমুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ, তাদের গল্প, এদেশের উন্নয়নের চিত্র তাদের কাছে তুলে ধরতে হবে। সর্বোপরি ভবিষ্যতের আর্দশবান নাগরিক হিসেবে গড়ে তুলতে এসব শিক্ষার্থীদের সঠিক শিক্ষা দিতে হবে।

দেশ ক্রমশ: এগিয়ে যাচ্ছে, তাই আগামীর বাংলাদেশের জন্য চাই পরিপূর্ণ একজন নাগরিক। যে শুধু শিক্ষা নয় সততা দেশপ্রেমের মাধ্যমে এই দেশকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের যোগ্য ধারক।

Model Hospital

বর্ণমালা কিন্ডারগার্টেন’র ব্যবস্থাপনা কমিটির সভাপতি নুরুন্নবী নোমান’র সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা পরিচালক মামুন হোসাইন’র পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাবেক সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সহসভাপতি আমান উল্লাহ আমান,সমাজসেবক কামরুল ইসলাম সাউদ, তাফাজ্জল পাটওয়ারী।

আলোচনা শেষে বার্ষিক ক্রীড়ায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।