রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

গাড়ি উঠলেই কেঁপে উঠে ব্রিজ : ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:২৫ পিএম
গাড়ি উঠলেই কেঁপে উঠে ব্রিজ : ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

মোজাম্মেল প্রধান হাসিব : মতলব-গৌরিরপুর পেন্নাই সড়কের নারায়ণপুর বাজার সংলগ্ন বোয়ালজুড়ি খালের উপর নির্মিত সরু ব্রীজ দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলছে যাত্রী ও পণ্যবাহী যানবাহনসহ স্থানীয় লোকজন। সরু এই ব্রীজটির উপর গাড়ি উঠলেই কেপেঁ উঠে ব্রীজটি। তবুও জীবনের ঝুঁকি নিয়ে বাধ্য হয়েই প্রতিদিন হাজার হাজার যাত্রীবাহী যানবাহনসহ চলছে ভারী পণ্যবাহী যান।

ব্যস্ততম এ সড়কের ধারণ ক্ষমতার চেয়ে যানবাহন বেশি চলাচল করায় এবং খাল দিয়ে অবৈধ নৌযান চলাচলের কারনে ব্রীজের পিলারের নিচের মাটি সরে এবং ছাদের ঢালাই খসে পড়ে ব্রিজটি এখন মরণ ফাদেঁ পরিনত হয়েছে। ব্রিজটি ভেঙ্গে পড়ে যেকোন সময় ঘটতে পারে প্রাণহানীসহ বড় ধরনের দুর্ঘটনা। তাই জনগুরুত্বপূর্ণ এ ব্রিজটি প্রশস্ত করে দ্রুত নতুন ব্রীজ নির্মাণের দাবী এই ব্রীজ দিয়ে চলাচলকারী যাত্রী সাধারণসহ চালকদের।

জানা যায়, প্রায় ৩৫/৪০ বছর আগে মতলব-গৌরিপুর পেন্নাই সড়কের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজার সংলগ্ন ঐতিহ্যবাহী বোয়ালজুড়ি খালের উপর নির্মিত হয় এই ব্রীজটি। ব্রীজটি নির্মাণের পর থেকে রাজধানী ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় প্রতিদিন চাঁদপুর জেলা ছাড়াও পাশবর্তী জেলা নোয়াখালী, লক্ষীপুরসহ আশপাশের কয়েকটি জেলার হাজার হাজার যানবাহন চলাচল করছে এই ব্রীজের উপর দিয়ে।

Model Hospital

ব্যস্ততম এ সড়কের ধারণ ক্ষমতার চেয়ে যানবাহন বেশি চলাচল করায় ব্রীজের পিলারের নিচের মাটি সরে এবং ছাদের ঢালাই খসে পড়ে ব্রিজটি চলাচলের জন্য এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে ব্রীজের উপর গাড়ি উঠলেই কেপেঁ উঠে ব্রীজটি। এছাড়াও ব্রিজটি সরু হওয়ায় দুই দিক থেকে ছেড়ে আসা যানবাহন ও পথচারীদের পারাপারের সময় যানজট লেগে থাকায় দুর্ভোগ পোহাতে হয় প্রতিনিয়ত। ব্রিজটির এক প্রান্ত দিয়ে একটি সিএনজি প্রবেশ করলে বিপরীত প্রান্ত থেকে কোন প্রাইভেটকার, যাত্রিবাহী বাস বা পণ্যবাহী ট্রাক প্রবেশ করতে পারে না। ফলে যানজট লেগেই থাকে। ব্রিজটি যখন নির্মিত হয় তখন দীর্ঘমেয়াদী পরিকল্পনা না করে ব্রিজটি নির্মাণের ফলে এমন ভোগান্তির শিকার হচ্ছে যানবাহনের চালক ও যাত্রী সাধারণরা।

নারায়ণপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থী মো. শরীফ বকাউল বলেন, এই ব্রিজটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। তাছাড়া ব্রিজটি সরু হওয়ায় দীর্ঘ যানজট লেগে থাকে। এতে ভোগান্তিতে পড়তে হয় আমাদের।

নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাঈনুল ইসলাম টিপু জানান, ঝুঁকিপূর্ণ ব্রিজের উপর দিয়ে প্রতিদিন অসংখ্য ভারি বাস, মালবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স, পুলিশের পিকআপ, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী বহনকারী গাড়িসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা যানবাহন চলাচল করে। এ ছাড়া প্রতিদিন নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয় ও নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী এ ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে। ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় শিক্ষার্থীদের অভিভাবকসহ আমরা শিক্ষকরা সবসময় আতঙ্কের মধ্যে থাকতে হয়। ব্রিজটি ভেঙে কখন যে কী ঘটনা ঘটে।

এ ব্যাপারে চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শামছুদ্দোহা বলেন, নারায়ণপুর বাজারের পশ্চিম পাশ দিয়ে একটি বাইপাস সড়ক হবে। সে অনুযায়ী নতুন ব্রিজ নির্মিত হবে। আমরা ইতিমধ্যে ফিজিবিলিটি স্টাডি (সম্ভাব্যতা যাচাই) এবং সার্ভে করেছি। ডিপিটিও রেডি করে ফেলছি। ডিজাইনও হয়ে গেছে। আমরা আশা করছি আগামী এক মাসের মধ্যেই এই প্রকল্প শুরু করতে পারবো।

যাত্রী সাধারণসহ গাড়ি চালকদের দাবী জনগুরুত্বপূর্ণ এ ব্রিজটি দ্রুত প্রশস্ত করে নতুন ব্রিজ নির্মাণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন উপজেলা বিএনপি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১০:৪৪ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন উপজেলা বিএনপি
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় তাঁরা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ সহায়তা ও তাদের পাশে থাকার আশ্বাস দেন।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা এবং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পরিদর্শনে যান।
পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারদের সমবেদনা জানিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. শহীদ মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব পৌর বিএনপির সভাপতি সোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এএসএম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুলতান কাজী প্রমুখ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির, যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম জিলানী তালুকদার, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবের ছিদ্দিকি, উপজেলা ছাত্রদলের সভাপতি মিরাজ মাহমুদ জিসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গেল মাসের ২৩ সেপ্টেম্বর সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।