বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

৩ দিনের সফরে ফরিদগঞ্জে আসছেন এমপি শফিকুর রহমান

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:১৪ পিএম
৩ দিনের সফরে ফরিদগঞ্জে আসছেন এমপি শফিকুর রহমান

এস.এম ইকবাল : ৩ দিনের সফরে ফরিদগঞ্জে আসছেন সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান। ২০, ২১ এবং ২২ ফেব্রুয়ারি তিনি ফরিদগঞ্জে অবস্থান করবেন। এ সময় তিনি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবেন।

তাঁর প্রতিনিধি সূত্রে জানা যায়, ২০ ফেব্রুয়ারি সকালে মাননীয় সংসদ সদস্য ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন। এরপরই তিনি ১০ গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের আইলের রাস্তার উদ্বোধন করবেন।

এছাড়াও চৌরাঙ্গী টু পাটওয়ারী বাজারের রাস্তার উদ্বোধন করবেন। ঐদিন দিবাগত রাত ১২টা ১ মিনিটে আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিসব উপলক্ষে স্থানীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। পরের দিন ২১ ফেব্রুয়ারি উপজেলা প্রশাসনের আয়োজনে প্রভাত ফেরীতে অংশগ্রহণ করবেন। এরপর উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

বিকালে ফরিদগঞ্জ এ.আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্কাউটের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ঐদিন সন্ধ্যায় উপজেলার মুন্সিরহাট হাই স্কুল মাঠে ‘খাজা আহাম্মেদ মিনি ক্রিকেট টুর্নামেন্টে’র ফাইনাল ম্যাচের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

Model Hospital

২২ ফেব্রুয়ারিতে রামপুর মাদ্রাসার ভবন উদ্বোধন করবেন। রাতে সন্তোষপুর দরবার শরীফের মাহফিলে অংশগ্রহণ করবেন। ২৩ ফেব্রুয়ারি তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিবেন।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।