বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সুনাম সারা দেশে রয়েছে : মেয়র আবুল খায়ের

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ১:০৫ পিএম
ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সুনাম সারা দেশে রয়েছে : মেয়র আবুল খায়ের

এস.এম ইকবাল : ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ ফেব্রুয়ারী সোমবার সকালে সমিতির প্রশিক্ষণ হলে এ সভা অনুষ্ঠিত হয়।

ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী বলেন, ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সুনাম সারা দেশে রয়েছে, এই সুনাম ধরে রাখতে হবে। সমবায় ভিত্তিক দ্বীস্তর বিশিষ্ট পল্লী উন্নয়ন কর্মকাণ্ড চলমান রয়েছে তা আরো বেগবান করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এই সংগঠন কে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আরো ত্বরান্বিত করতে হবে। অকার্যকর অচল হয়ে পড়া সমবায় সমিতি গুলোকে নতুনদের স্থান দিয়ে এগিয়ে নিতে হবে। সমবায়ীদের সল্প পূজীর জমাকৃত অর্থে ক্রয়করা সম্পত্তির বিষয়ে আমাদের নজর আছে, কেউ তা জবরদখল করতে পারবেনা ইনশাআল্লাহ।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূঁইয়ার পরিচালনায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, মৎস্য কর্মকর্তা ফারহানা রুমা, ফরিদগঞ্জ পল্লী বিদ্যুৎ এর ডিজিএম প্রকৌশলী কামাল হোসেন, কচুয়া উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু শামিম, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (পদাবিক) মনিরুল ইসলাম, সমাজ সেবক কামরুল হাসান সাউদ, সমবায়ী তসলিম আহমেদ প্রমূখ।

Model Hospital

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম পাটওয়ারী, পরিচালক বিল্লাল হোসেন তালুকদার, মামুনুর রশীদ পাটওয়ারী, জেসমিন আক্তার, বিল্লাল হোসেন গাজী, ইয়াছিন পাটওয়ারী, মোতালেব হোসেন পাটওয়ারী, হিসাব রক্ষক কুলসুম আখন্দ।

৪৭তম বার্ষিক সাধারণ সভায় শতাধিক প্রাথমিক সমিতির প্রতিনিদিগন যোগদান করেন। অনুষ্ঠানের উদ্বোধনের পর্বে প্রথমে জাতীয় ও সমবায়ের পতাকা উত্তলোন করা হয়।

সভায় দ্বিতীয় অধিবেশনে সমিতির প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন, হানিফ কাজী, তসলিম আহমেদ, বিল্লাল হোসেন, নেছার আহমেদ, মাওলানা আবু হানিফ, ফজলুর রহমান, মোতালেব পাটওয়ারী, ইয়াছিন পাটওয়ারী, কাজী মিজানসহ আরো অনেকে।

এ সময় সভার সভাপতি আবদুস সালাম আজাদ জুয়েল সকলের বক্তব্যের সঠিক জবাব তুলে ধরেন এবং আগামীতে আরো গতিশীল কাজ করে এই কেন্দ্রীয় সমবায় সমিতি উন্নতি কল্পে কাজ করবেন বলে জানান। এরপর আনিত সকল এজেন্ডাগুলো কন্ঠ ভোটে পাশ করা হয়।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।