রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জের খাজুরিয়া উবির বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৫৬ পিএম
ফরিদগঞ্জের খাজুরিয়া উবির বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত
এস. এম ইকবাল : ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ ফেব্রুয়ারী বুধবার বিকেলে বিদ্যালয় মাঠে উক্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শওকত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন গুপ্টি পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল আহাম্মেদ, বিদ্যালয়ের দাতা সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মাসুদ মিজি মামুন, গুপ্টি পশ্চিম ইউনিয়ন আ’লীগের সভাপতি ইলিয়াছ বেগ।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মজিবুর রহমানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আ’লীগ নেতা রফিকুল ইসলাম পাটওয়ারী, বিদ্যালয়ের অভিভাবক সদস্য শাহ আলম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহাজাহান মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা খলিলুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল হোসেন পাটওয়ারী, রূপসা আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য ফারুক খান, সমাজ সেবক আব্বাস গাজী, ইউপি সদস্য মহন পাটওয়ারী মানিকসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, একজন সুস্বাস্থ্যের অধিকারী মানুষের জন্য ক্রীড়ার সাথে জড়িত থাকা একান্ত জরুরি। খেলাধুলা মানুষকে শারিরীক ও মানসিকভাবে সুস্থ সবল করে। ক্রীড়া শিক্ষা একটা গুরুত্বপূর্ণ ও জীবন ধারণের মৌলিক বিষয়। আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সকলকে যেমন আনন্দ দিবে তেমনি সবার মাঝে ঐক্যের প্রতীক হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের দাতা সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মাসুদ মিজি মামুনের ব্যক্তিগত অর্থায়নে ২’শ ১৩ জন এস. এস. সি শিক্ষার্থী ও ৪৫ জন মেধাবীসহ ২’শ ৫৮ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করেন।

মতলব দক্ষিণে সামাজিক ও মানবিক সংগঠন “আস্থা’র” নতুন কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৯:১২ পিএম
মতলব দক্ষিণে সামাজিক ও মানবিক সংগঠন “আস্থা’র” নতুন কমিটি গঠন
সমাজ সংস্কার, মাদক-ইভটিজিং প্রতিরোধ, সামাজিক ও মানবিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে চাঁদপুরের মতলব দক্ষিণে “আস্থা” সংগঠনের ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পূর্ববাজার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বার্ষিক সাধারণ সভায় সংগঠনের প্রধান সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুন, সমন্বয়ক মাসুদ হাজী, আনিসুর রহমান মাস্টার ও কাজী ফয়সালের যৌথ স্বাক্ষরে এবং উপস্থিত সংগঠনের সকল সদস্যের সর্বসম্মতিক্রমে মো. সাইফুল ইসলাম সিফাতকে সভাপতি এবং মো. সুজন খাঁনকে সাধারণ সম্পাদক করে আংশিক এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি ওবায়দুল মিয়াজী, সহ-সভাপতি মো. আল-আমীন মোল্লা, মো. ইকবাল মিঞা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক মো. সুজন পাটোয়ারী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইমন, দপ্তর সম্পাদক মো. মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ ওয়াসিউদ্দিন মৃধা, পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল হাসান এবং সম্মানিত সদস্য মো. বিল্লাল এহসান মিঞা।
নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সংগঠনের চলমান কার্যক্রমকে আরও সুসংগঠিত ও সম্প্রসারিত করার পাশাপাশি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হবে। তাঁরা আরও বলেন, নতুন কমিটির নেতৃত্বে সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আস্থা সংগঠন ভবিষ্যতে আরও সাফল্যের সঙ্গে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
এসময় নবগঠিত কমিটির সকল সদস্যকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।