সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

চাঁদপুর অযাচক আশ্রমের নবনিযুক্ত অধ্যক্ষ স্বরূপ ব্রহ্মচারীর দায়িত্বভার গ্রহণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:২৯ পিএম
চাঁদপুর অযাচক আশ্রমের নবনিযুক্ত অধ্যক্ষ স্বরূপ ব্রহ্মচারীর দায়িত্বভার গ্রহণ

শুক্রবার ২৪ ফেব্রুয়ারি অখণ্ডমন্ডলেশ্বর শ্রীশ্রীস্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের পুণ্য জন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রমে বর্তমান বিশ্ব অখণ্ড সংঘ প্রধান শ্রীশ্রীদাদামণি তপন ব্রহ্মচারীজি মহারাজ ভারতের বেনারস অযাচক আশ্রমের উপ-পরিচালক শ্রী স্বরূপ ব্রহ্মচারীকে অধ্যক্ষ পদে নিযুক্ত করেন।

গত ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় কলিকাতা, আগরতলা হয়ে বিমানযোগে ও সড়কপথে চাঁদপুর অযাচক আশ্রমে এসে পৌঁছলে অসংখ্য ভক্তবৃন্দ তাঁকে স্বাগত জানিয়ে মঙ্গল শঙ্খধ্বনি, উলুধ্বনি ও পুষ্প বৃষ্টির মাধ্যমে চাঁদপুর অযাচক আশ্রমে বরণ করে নেন। স্বরূপ ব্রহ্মচারী চাঁদপুর অযাচক আশ্রমের প্রয়াত শ্রী সুখরঞ্জন ব্রহ্মচারীজির স্থলাভিষিক্ত হয়েছেন। চাঁদপুর অযাচক আশ্রমের নব নিযুক্ত অধ্যক্ষ শ্রী স্বরূপ ব্রহ্মচারীর দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

২৪ ফেব্রুয়ারি শুক্রবার ব্যাপক মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে নব-নিযুক্ত অধ্যক্ষ শ্রী স্বরূপ ব্রহ্মচারীজির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে অনুষ্ঠানটি সুসম্পন্ন হয়। এই উপলক্ষে সকাল সাড়ে ৮টায় সমবেত উপাসনা এবং ৯টা ৪৫ মিনিটে অনুষ্ঠানে অখণ্ড সংঘের সঙ্গ-সংগীতের মাধ্যমে শুরু হয়। সঙ্গ-সংগীতটি পরিচালনা করেন বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিশিষ্ট স্বরূপানন্দ সঙ্গীত শিল্পী শ্রী মানিক রায়। শ্রীশ্রী অখণ্ড সংহিতা থেকে নির্বাচিত অংশ পাঠ করেন চাঁদপুর অযাচক আশ্রম বোর্ড-অব-ট্রাস্ট্রের সদস্য শ্রী অঞ্জন দাস এরপর ভ্রাতা শ্রী মানিক রায় স্বরূপানন্দ সঙ্গীত পরিবেশন করেন।

এরপরে নব-নিযুক্ত অধ্যক্ষ মহোদয়কে ফুলের মালা দিয়ে বরণ করে নেন চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক এবং চরিত্রগঠন আন্দোলন পরিষদের উপদেষ্টা রোটারিয়ান কাজী শাহাদাত।

Model Hospital

এরপর মাল্যদান করেন বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের সভাপতি প্রবাল চৌধুরী সাধারণ সম্পাদক সুজিত কুমার দে, চাঁদপুর অযাচক আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি দুলাল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক তাপস কুমার দাস, চাঁদপুর অযাচক আশ্রম বোর্ড-অব-ট্রাষ্টের সাধারণ সম্পাদক মৃনাল কান্তি দাস, সদস্য অঞ্জন দাস, মনোতম সাহা, সঞ্জয় ভৌমিক, প্রনব সাহা, শম্ভু কর্মকার ও শিবু দাস, গৌতম ঘোষ, সুকুমার রায়, প্রিয় লাল ত্রিপুরা প্রমুখ, ঢাকা অখণ্ড মণ্ডলীর পক্ষে অনুপ দাস, চট্টগ্রাম অখণ্ড মণ্ডলীর পক্ষে তন্ময় তালুকদার ও সজীব দাস রুবেল রাঙামাটি পার্বত্য জেলার পক্ষে সুমন চন্দ্র দে ও লিটন সূত্রধর, বৃহত্তর কুমিল্লার পক্ষে সুভাষ দাস, নারায়ণষগঞ্জ অখণ্ড মণ্ডলীর পক্ষে প্রণব সাহা, অঞ্জন সাহা, ঢাকা মেরাদিয়া অখণ্ড মণ্ডলীর পক্ষে শ্রী অরুন দাস প্রমুখ ভ্রাতৃবৃন্দ।

পরিচিতি পর্ব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের সভাপতি শ্রী প্রবাল চৌধুরী।

নব নিযুক্ত অধ্যক্ষ মহোদয়ের পরিচিতি পর্ব তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের সহ-সভাপতি শ্রী তাপস সরকার। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটারিয়ান কাজী শাহাদাত, ডাঃ শ্রী মিলন সরকার, চাঁদপুর সদর উপজেলার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিমল চৌধুরী।

এরপর নতুন অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ উপলক্ষে বক্তব্য রাখেন বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের সহ-সভাপতি গৌতম সাহা, সাধারণ সম্পাদক সুজিত কুমার দে, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক রাধেশ্যাম কুরী এবং যুগ্ম প্রচার ও সমাজ কল্যাণ সম্পাদক শ্রী মৃদুল কান্তি দাস প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের প্রচার ও সমাজ কল্যাণ সম্পাদক শ্রী মৃনাল কান্তি দাস এবং স্বরূপানন্দ সঙ্গীত পরিচালনায় ছিলেন বাংলাদেশের বিশিষ্ট স্বরূপানন্দ সঙ্গীত শিল্পী শ্রী মানিক রায় মহোদয়।

এরপর বাকিলাস্থ উচ্চাঙ্গা অখণ্ড মণ্ডলীতে স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শুভ জন্ম উৎসব উপলক্ষে নবনিযুক্ত অধ্যক্ষ স্বরূপ ব্রহ্মচারীসহ প্রায় দুই শতাধিক ভ্রাতা/ভগ্নী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বিকেল ৫টায় চাঁদপুর অযাচক আশ্রম প্রাঙ্গণে বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠন এবং চাঁদপুর অযাচক আশ্রম পরিচালনা পরিষদের এক যৌথসভা অনুষ্ঠিত হয়।

-সংবাদ বিজ্ঞপ্তি

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।