বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর বোর্ড স্কুলে সুন্নী ওয়াজ ও দোয়ার মাহফিল

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১, ১:১৯ পিএম
ছেংগারচর বোর্ড স্কুলে সুন্নী ওয়াজ ও দোয়ার মাহফিল

ঈদে মিলাদুন নবী (স.) উদযাপান উপলক্ষে মতলব উত্তর উপজেলার ছেংগারচর বোর্ড স্কুল ব্যবসায়ীদের উদ্যোগে সুন্নী ওয়াজ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

মতলব উত্তর ব্যুরো : ঈদে মিলাদুন নবী (স.) উদযাপান উপলক্ষে মতলব উত্তর উপজেলার ছেংগারচর বোর্ড স্কুল ব্যবসায়ীদের উদ্যোগে সুন্নী ওয়াজ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

১ ডিসেম্বর বুধবার বোর্ড স্কুল মার্কেট প্রাঙ্গণে প্রধান বক্তার বয়ান রাখেন বাংলাদেশ শানে আউলিয়া ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুস সালাম বিপ্লবী।

মাওলানা আবদুর রহমানের সঞ্চালনায় বয়ান রাখেন মাওলানা হাফেজ ইসমাইল হোসেন সিরাজী, মুফতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম মুজাহিদী।

গজল পরিবেশন করেন হায়েজ মো. সিয়াম। সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড কাউন্সিলর বোরহান উদ্দিন প্রধান।
এ সময় উপস্থিত ছিলেন আলাউদ্দিন প্রধান, মাহবুব আলম বাবু, মানিক সরদার, বোরহান বেপারী, মাহবুব সরকার, গোলাম হোসেন, হাসান সরকার, বাবু সরদার, নাজমুল হক, চঞ্চল সরকার, জয়নাল প্রধান,স্বপন, আলী আক্কাছ, জাকারিয়া, জুম্মান’সহ ব্যবসায়ী ও এলাকার যুবসমাজ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital