বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ৩:২৪ পিএম
ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মনিরুল ইসলাম মনির : মতলব উত্তর উপজেলার ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২রা মার্চ) ঝিনাইয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত ক্রীড়া ও বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে পুরস্কার বিতরণ করা হয়।

বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব নাছির উদ্দিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল কাইয়ুম খান।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুল ওয়াদুদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গজরা ইউপি চেয়ারম্যান শহিদ উল্লাহ প্রধান, উপজেলা একাডেমি সুপার ভাইজার মো. সাইফুল ইসলাম, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, ছেংগারচর পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল আল-আমীন সরকার, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ফারুক হোসেন, ছেংগারচর জেনারেল চক্ষু হাসপাতালে স্বত্বাধিকারী সার্জেন্ট (অব.) আমান উল্লাহ সরকার, গজরা ইউপি’র ৯নং ওয়ার্ডের সদস্য হাসান ইমাম স্বপন প্রমুখ।

Model Hospital

এসময় নাছির উদ্দিন মিয়া বলেন, শিশুদের মেধা বিকাশে শারীরিক চর্চা ও খেলাধুলার বিকল্প নেই। তাই সরকার তৃনমূল পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থা করেছেন। সেজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা জানাই। তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। যা বিগত কোন সরকার করতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের বর্তমানে শিক্ষার মান অনেক উন্নত হয়েছে।

আবদুল কাইয়ুম খান বলেন, সুনাগরিক হতে শিক্ষার পাশাপাশি ক্রীড়ার বিকল্প নেই। শিক্ষার্থীরা যদি লেখাপড়ার সঙ্গে খেলাধুলায় মগ্ন থাকে তাহলে অনৈতিক কর্মকাণ্ড, সন্ত্রাস, মাদক তাদের স্পর্শ করতে পারবে না। নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করছে। সুতরাং কন্যা সন্তানরা যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেদিকে নজর রাখতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, তোমরাই দেশের ভবিষৎ। মাদক, সন্ত্রাস ও ইভটিজিং থেকে দূরে থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে তোমাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital