শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিনে ইসলামী যুব আন্দোলনের সভাপতি মঈনুদ্দীন, সম্পাদক রাসেল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৪ মার্চ, ২০২৩, ৪:২০ পিএম
মতলব দক্ষিনে ইসলামী যুব আন্দোলনের সভাপতি মঈনুদ্দীন, সম্পাদক রাসেল
স্টাফ রিপোর্টার : ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মতলব দক্ষিণ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
(৪ মার্চ) বিকেলে বিকেলে মতলব খান কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আগামী ২৩-২৪ সেশনের জন্য নতুন কমিটির সভাপতি হিসেবে মাওলানা মইনুদ্দীন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রাসেলের নাম ঘোষণা করা হয়।
মতলব দক্ষিণ উপজেলা যুব আন্দোলনের দ্বী-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমেদ সাকী।
তিনি বলেন, রাজনীতিতে গুণগত পরিবর্তন এর লক্ষ্য ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন হিসাবে ইসলামী যুব আন্দোলনের প্রত্যেকটি ইউনিটকে সুসংগঠিত হয়ে কাজ করতে হবে। সামাজিক সংকট, অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট ও রাষ্ট্রীয় সংকট মোকাবেলায় ইসলামী আন্দোলন এদেশের গণমানুষকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছে। আগামী দিনে এ দেশের রাজনৈতিক ও রাষ্ট্রীয় সংকট মোকাবেলায় গণমানুষের প্রত্যাশা পূরণ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
মতলব দক্ষিণ উপজেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা মঈনু উদ্দীন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি কে এম ইয়াসিন রাশেদসানী। উপজেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রাসেলের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব আন্দোলনের সভাপতি মুহাম্মদ আবু বক্কর সিদ্দিক।
মতলব দক্ষিণ উপজেলা যুব আন্দোলনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমেদ সাকী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, জেলা ইসলামী আন্দোলনের প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, জেলা যুব আন্দোলনের সহ সভাপতি মাওলানা সাইদুল ইসলাম, মতলব দক্ষিণ উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আনসার আহমেদ, জেলা যুব আন্দোলনের সংগঠন সম্পাদক মোহাম্মদ শাহিন খান, মতলব দক্ষিণ উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মোঃ সাইদুল ইসলাম সাইদ, উপজেলা যুব আন্দোলনের উপদেষ্টা মোঃ শফিকুল ইসলাম প্রধান।
সম্মেলনে প্রধান অতিথি আগামী ২০২৩-২৪ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেন, এতে সভাপতি মাওলানা মঈনুদ্দীন, সহ-সভাপতি মাওলানা জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রাসেল।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital