সাবেক সচিব আবদুল লতিফের আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী
স্টাফ রিপোর্টার : সাবেক মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ আবদুল লতিফের আজ ৬ অক্টোবর ২য় মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে আজ সদর উপজেলার কল্যান্দী হুজুরের বাড়ী মাদ্রাসায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।

তিনি ২০২১ সালের ৬ মার্চ ভোর ৬ টায় ঢাকার শ্যামলীর নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। পরে তাঁকে সদর উপজেলার কল্যান্দী পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পিতার জন্য তাঁর একমাত্র ছেলে জাহাঙ্গীর খান সোহেল সকলের কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, মোহাম্মদ আবদুল লতিফ কর্মজীবনে হবিগঞ্জ, মাগুরা ও সিলেট জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়াও তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, দুর্নীতি দমন কমিশনের পরিচালক, পর্যটন কর্পোরেশন, সংস্থাপন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি), সর্বশেষ ২০০৩ সালে তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে অবসরে যান। তাছাড়া বিসিএস (প্রশাসন) এসোসিয়েশনের চাঁদপুর জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন।
একজন সৎ ও দক্ষ অফিসার হিসেবে সর্ব মহলে তাঁর সুনাম রয়েছে।





