বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাবুরহাটে ৮৬’ বাংলাদেশের উদ্যােগে প্রয়াত বন্ধুদের স্মরণে দোয়ার মাহফিল

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ মার্চ, ২০২৩, ২:১২ পিএম
বাবুরহাটে ৮৬’ বাংলাদেশের উদ্যােগে প্রয়াত বন্ধুদের স্মরণে দোয়ার মাহফিল
সজীব খান : এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশে এর প্রয়াত বন্ধু ও তাদের পরিবারের সদস্যদের স্মরণে শোক ও দোয়া মাহফিল এবং পুণর্মিলনী ও বন্ধু আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার মাগরিবের নামাজের পর দেলোয়ার সুপার মার্কেটের ২য় তলায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ৮৬ ব্যাচের হযরত আলী বেপারী, মনির হোসেন গাজী, জহিরুল হক ঝিন্টু মাল, মুরাদ পাটওয়ারী, তোফায়েল হোসেন খান, জাহাঙ্গীর মিজি, মফিজ সরকার, ডাঃ নিমাই, ঈমাম মিজি, মিজান গাজী, জামাল প্রধানীয়া, ফারুক মজুমদার, ওচমান খান, কামাল গাজী, রিপন কাজী, খালেক প্রধানীয়া, হাসিনা বেগম, শিল্পী বেগম, রোকেয়া বেগম, হালিমা বেগম,কাজী রিপন,অ্যাডঃ শাহ আলম ফরাজী, অ্যাডঃ শাহাদাত, মোহাম্মদ আলী জিন্নাহসহ ৮৬ ব্যাচের বন্ধুগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সবাই মানবিক ৮৬ হিসেবে কাজ করবে এটাই প্রত্যাজ করেন।
অনুষ্ঠানটি আয়োজন করেন ৮৬ ব্যাচ বাবুরহাট উচ্চ বিদ্যালয়, চাঁদপুর।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন বাবুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি ফারুক আহমেদ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital