সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদগঞ্জে জনতার হাতে জাল টাকাসহ আটক-২

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১, ৯:১৮ পিএম
ফরিদগঞ্জে জনতার হাতে জাল টাকাসহ আটক-২

ফরিদগঞ্জে জনতা কর্তৃক আটককৃত জালটাকার ব্যবসায়ী ওমর ও সাগর।

এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় জনতা কর্তৃক জাল টাকাসহ দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। ৩ ডিসেম্বর শুক্রবার বিকেলে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা বাজার থেকে ১১ হাজার ৫’শ টাকার জাল নোটসহ তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শোল্লা গ্রামের মনির হোসেন খোকনের ছেলে ওমর (২২), কামতা গ্রামের জামাল হোসেনের ছেলে সাগর (২৫)।
জানাযায়, শুক্রবার বিকেলে উপজেলার বালিথুবা বাজারে ছানা উল্লার কাঁচা মালের দোকানে ৪০ টাকায় ১ কেজি সিম কিনে ৫’শ টাকার জালনোট  দিয়ে বাকী ৪৬০ টাকা নিয়ে যায়। পরে নান্নুর মুদি দোকানে  গিয়ে একই ভাবে মুদি মাল নিয়ে জালনোট দেয়। জাল টাকার নোট দেখে দোকানীর সন্দেহ হলে বাজার ব্যবসায়ী ও ক্রেতাদের ডেকে জাল টাকা সনাক্ত করা হয়। পরে তাদের পকেট তল্লাশি করে ১ হাজার টাকার ৮টি এবং ৫’শ টাকার ৭টি নোটসহ (১১ হাজার ৫’শ) টাকা উদ্ধার করে থানায় খবর দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার এ এস আই রুবেল ফরাজী বলেন ,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জাল টাকা সহ আকাশ ও রবিনকে থানায় নিয়ে আসি। এই ব্যাপারে ফরিদগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এম
শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর
চাঁদপুরের শীতার্তদের হাতে তুলে দিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে ৪শ’ ৩০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
১৫ নভেম্বর রোববার এই কম্বল বুজে নেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আশা’র এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। সমাজের বিত্তবান সবাইকে অসহায়ের পাশে এগিয়ে আসতে হবে। আমরা দ্রুতই কম্বলগুলো প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করবো।
জানা যায়, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে আশা। যারা নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র এভাবে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলো।
এ কর্মকান্ড নিয়ে আশা চাঁদপুর ব্রাঞ্চের সিনিয়ির জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ বলেন, আমরা আশা’র পক্ষ থেকে শুধু ঋণদান কার্যক্রমই নয়, এছাড়াও আরও নানাবিধ সেবামূলক সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। এরমধ্যে শুধু শীতবস্ত্র বিতরণই নয়, পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফিজিওথেরাপি সেবা, শিশুদের প্রাথমিক শিক্ষা সেবাসহ দূর্যোগপূর্ণ সময়ে সরকারের অংশিজন হিসেবে মানুষের পাশে দাঁড়াই।ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম উর্দ্ধতনের নির্দেশে অব্যাহত থাকবে।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-১ ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো: বোরহান উদ্দিন প্রমূখ।