শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ফরাজীকান্দি ইউনিয়নে নৌকা মার্কার সমর্থনকারীকে হত্যা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১, ১০:০৩ পিএম
মতলব উত্তরে ফরাজীকান্দি ইউনিয়নে নৌকা মার্কার সমর্থনকারীকে হত্যা

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নে পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন শ্রমিকলীগ নেতা মোহাম্মদ বিল্লাল হোসেন (৪০)।

তিনি ফরাজিকান্দি ইউনিয়নে নৌকার প্রতীকে বিজয়ী চেয়ারম্যান রেজাউল করিমের সমর্থক ছিলেন ।

মৃত্যুকালে তিন সন্তান ও তার স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে পরপারে চলে যান বিল্লাল। তার মেয়ে সানজিদা (১৪) চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে ছাত্রী, ছোট ছেলে সিফাত একই বিদ্যালয়ের (১২) ষষ্ঠ শ্রেণীতে এবং রয়েছে ৯ বছরের ছোট সন্তান সুমাইয়া।

গত ২৭ নভেম্বর নির্বাচনের আগেরদিন রাতে অতর্কিত হামলা চালায় দূর্বৃত্তরা। স্থানীয়রা জানান- সম্রাট গাজী, মো. আবু তাহের’সহ অজ্ঞাতনামা আরো অনেকেই হামলার ঘটনায় জড়িত। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান নিহতের পরিবার।

Model Hospital

নির্মম এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ফাঁসির দাবি জানিয়েছেন ফরাজিকান্দি ইউনিয়নের সর্বস্তরের জনগন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বাবা হত্যার বিচার চেয়ে ফাঁসির দাবি জানান তার কোমলমতি সন্তান সানজিদা। হত্যার বিষয়ে জানতে চাইলে কান্নায় ভেঙ্গে পড়েন নিহতের স্ত্রী পারভিন সুমি। প্রধানমন্ত্রীর কাছে স্বামী হত্যার বিচার চান তিনি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital