বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ওমরা পালনে সৌদি আরব যাচ্ছেন রামপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সহ সভাপতি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৯ মার্চ, ২০২৩, ৩:৫২ পিএম
ওমরা পালনে সৌদি আরব যাচ্ছেন রামপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সহ সভাপতি
মাসুদ হোসেন : পবিত্র ওমরাহ হজ্ব পালনে সৌদি আরব যাচ্ছেন চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন আওয়ামী লীগ সহ সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী।
সেই সাথে একই ফ্লাইটে ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি শাহাদাত হোসেন জাকির পাটওয়ারী।
রবিবার (১৯ মার্চ) দুপুর ২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে বিমান যোগে বাংলাদেশ ত্যাগ করবেন তারা দুজনেই। আগামী ৩ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে তাদের দু’জনের।
এক বিবৃতিতে ইউপি চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি শাহাদাত হোসেন জাকির পাটওয়ারী জানান, সময় স্বল্পতার কারণে আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের এবং এলাকাবাসীর সাথে দেখা করতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন।
তারা পবিত্র ওমরা পালন শেষে যেন সুস্থভাবে দেশে ফিরতে পারেন এজন্য রামপুর ইউনিয়নবাসী সহ সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital