বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৯ মার্চ, ২০২৩, ৪:৩৩ পিএম
চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ‘মুক্তিযুদ্ধের চেতনায় মুক্ত সাংবাদিকতা আমরা’ স্লোগানকে লালন করে মাঠপর্যায়ের পেশাদার সাংবাদিকদের নিয়ে এগিয়ে চলা চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের কার্যকরী কমিটির ২য় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৪ টায় শহরে সংগঠনের কার্যালয়ে এ সভা করা হয়।
চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা সাংবাদিক ক্লাবের সিনিয়র সদস্য ইকবাল হোসেন পাটোয়ারী, সহ-সভাপতি শাহাদাত হোসেন শান্ত, শওকত আলী, সাংগঠনিক সম্পাদক কে এম মাসুদ, রফিকুল ইসলাম বাবু, এনায়েত মজুমদার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অমরেশ দত্ত জয়, প্রচার সম্পাদক শ্যামল সরকার, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম শান্ত, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম রাজু, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন পাটওয়ারী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আশিক বিন রহিম, আন্তর্জাতিক সম্পাদক নূর মোহাম্মদ খান, কার্যনির্বাহী সদস্য এম এম কামাল, মোঃ মনির হোসেন, মোঃ জাবেদ হোসেন প্রমূখ।
সভায় সংগঠনের অভিষেক ও পবিত্র মাহে রমজানের ইফতার পার্টি সফলসহ সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে কর্মপরিকল্পনা, সদস্য অন্তর্ভূক্তি, সদস্য ফি আদায়সহ নানা বিষয় সম্পর্কে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।