শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর প্রেসক্লাবের সাথে জেলা আইনজীবী সমিতির শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ৬:৪৮ পিএম
চাঁদপুর প্রেসক্লাবের সাথে জেলা আইনজীবী সমিতির শুভেচ্ছা বিনিময়

চাঁদপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটির সাথে জেলা আইনজীবী সমিতির সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময়।

চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে জেলা আইনজীবী সমিতির সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়েছে।
রোববার বিকেলে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ বাবর বেপারী ও
সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন (মেহেদী হাসান) কে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা। পরে আইনজীবী সমিতির নেতৃবৃন্দ প্রেসক্লাব নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানায়।
শুভেচ্ছা বিনিময় শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জুডিসিয়াল ভবন নির্মাণসহ বিচার বিভাগ ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উভয় পক্ষের আলোচনা হয়।
এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ বাবর বেপারী, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহিন, বর্তমান কমিটির সহ-সভাপতি আলম পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল রুবেল, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি, অ্যাড. মোহাম্মদ ইয়াসিন আরাফাত (ইকরাম), একে আজাদ, তালহা জুবায়ের, সিনিয়র কার্যকরী সদস্য মুনির চৌধুরী, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক হাসান মাহমুদ।
আইনজীবী সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি অ্যাড. মঞ্জুর আলম চৌধুরী, জুনিয়র সহ-সভাপতি  অ্যাড. মো. ফরিদ আহমেদ মিয়া (রিপন), যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মোহাম্মদ আতিকুর রহমান হাওলাদার, লাইব্রেরি অ্যাড. আবদুল কাদের খান, রানিং অডিটর অ্যাড. মোহাম্মদ মুসলিম মিয়াজী, চেয়ারম্যান রেজিস্টারিং অথরিটি অ্যাড. মো. সানজিদ হাসান (সানি), সদস্য রেজিস্টারিং অথরিটি অ্যাড. কামরুল হাসান প্ৰধান, অ্যাড. তানজীর আহমেদ, অ্যাড. আবদুল কাদের জিলানী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital