সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ঋন বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ১০:৫২ এম
ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ঋন বিতরণ

ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ঋন বিতরণ করা হয়েছে।

উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সদস্যভূক্ত ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়ন এর কৃষ্ণপুর কৃষক সমবায় সমিতি ও ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন এর হর্নী কৃষক সমবায় সমিতির সদস্যদের মাঝে ঋন বিতরণ করা হয়। এই দিন হর্নী কৃষক সমবায় সমিতির ৬ জন সদস্যের মাঝে ২ লক্ষ ৪০ হাজার টাকা আবর্তক কৃষি ঋন এবং কৃষ্ণপুর কৃষক সমবায় সমিতির ৫ জন সদস্যদের মাঝে ১ লক্ষ ৯০ হাজার টাকা সোনালী কৃষি ঋন বিতরণ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান এর কার্যালয়ে এই ঋন বিতরণ করা হয়। ঋন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূইয়া, কেন্দ্রীয় সমবায় সমিতির পরিচালক বিল্লাল হোসেন তালুকদার, পরিদর্শক শফিকুল ইসলাম, হর্নী কৃষক সমবায় সমিতির সভাপতি আতিকুর রহমান, ম্যানেজার মাওলানা মনির হোসেন,কৃষ্ণপুর কৃষক সমবায় সমিতির সভাপতি সিরাজুল ইসলাম সহ সদস্য বৃন্দ।

ঋন বিতরণকালে কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে, আর এই এগিয়ে যাওয়ার পিচনে আপনাদের প্রান্তিক কৃষকদের অংশগ্রহণ রয়েছে, গ্রামিন অর্থনীতির চাকা সচল রাখতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সহজ সর্থে জামানত বীহীন ঋন বিতরণ করছি, এখানে আপনাদেরকে অতিরিক্ত কোন টাকা খরচ করতে হয় না, ঋন আবেদনের ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আপনারা ঋন পেয়ে যাচ্ছেন।

Model Hospital

দেশের ৪০ শতাংশ দারিদ্র্য জনগোষ্ঠী ছিলো যা বর্তমান শেখ হাসিনা সরকারের বিচক্ষণ নেতৃত্বের কারনে এখন ১৪ শতাংশে এসেছে, বর্তমান শেখ হাসিনার সরকার আবারো রাষ্ট্র ক্ষমতায় আসতে পারলে এই দারিদ্র্যের হার আরো কমে যাবে ইনশাআল্লাহ।

তিনি বলেন সরকার গ্রাম হবে শহর এই স্লোগান কে সামনে রেখে প্রান্তিক পর্যায়ের মানুষদের জীবন জীবিকার মান উন্নয়ন এবং এর আলোকে অবকাঠামো উন্নয়ন এর উপর গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। এই ধারা অব্যাহত রাখতে আমরা চাই সরকারের ধারাবাহিকতা।

নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:৩০ এম
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা ওই বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠানে দাওয়াত খেতে গিয়েছিলেন। তবে পুলিশ তাদের আটকের কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি।

রোববার (২৫ অক্টোবর) শেষ বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর ছোট ভাই সলিল গুহ পিন্টু, মহিবুল আলম খোকন, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম সরদার, মিঠুন হালদার, ওয়াসকুরনী আকন ও পলাশ হাওলাদার। আটক অপর একজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, আমাদের বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে আমার কয়েকজন শুভাকাঙ্খীকে দাওয়াত দেওয়া হয়েছিল।

Model Hospital

রোববার সন্ধ্যার আগমুহূর্তে বিএনপির কয়েকজন কর্মী-সমর্থক আমাদের বাড়িতে এসে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। পরে তারা লক্ষ্মীপূজার দাওয়াতে আসা ছয়জনসহ আমার ছোট ভাই পিন্টু গুহকে পুলিশের হাতে তুলে দেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর সোমবার সকালে আদালতে পাঠানো হবে।