মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই নতুন নতুন বিদ্যালয়ের ভবন হচ্ছে : শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ৪:০৭ পিএম
শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই নতুন নতুন বিদ্যালয়ের ভবন হচ্ছে : শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন প্রশিক্ষিত শিক্ষক ও উপযুক্ত পরিবেশের মাধ্যমে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক শিক্ষা প্রদান করা হচ্ছে।

অভিভাবকরা তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাবেন ও স্বশিক্ষায় শিক্ষিত করে উন্নত দেশ গঠনে ভূমিকা রাখবেন।

চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের ১শত ৪৮ মধ্য আশিকাটি সরকারি প্রাথমিক বিদ্যালযয়ের নতুন ভবনের উদ্বোধন কালে এ কথাগুলো বলেন।

তিনি বলেন শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই নতুন নতুন বিদ্যালয়ের ভবন তৈরি হচ্ছে, শেখ হাসিনার ক্ষমতা আছে বলেই শিক্ষকের প্রশিক্ষণ ব্যবস্থা রয়েছে ও শিক্ষার মান উন্নয়ন করা সম্ভব হচ্ছে। বছরের প্রথম দিন বিনামুল্যে বই বিতরণ সহ শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন শেখ হাসিনার ক্ষমতা রয়েছে বলেই সম্ভব হচ্ছে।

Model Hospital

শুক্রবার সকাল সাড়ে ১১ টায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চাহিদাভিত্তিক নতুন জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামগত উন্নয়ন প্রকল্পের চারতলা ভিত্তিপ্রস্তরকৃত ভবনের প্রথম পর্যায়ের নির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালের এ কথাগুলো বলেন।

মধ্য আশিকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলমগীর সরকারের পরিচালনায় অনুষ্ঠানে এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহানাজ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী, মহিলা ভাই চেয়ারম্যান আবিদা সুলতানা, উপজেলা প্রকৌশলী স্নেহাল রায, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোঃ আব্দুল হাই, প্রকল্প বাস্তবায়ন অফিসার রফিকুল ইসলাম, আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাজ্জাক ভুঁইয়া, সহ-সভাপতি সাইদুর ইমলাম সাজু খান, সাংগঠিনিক সম্পাদক নয়ন মাষ্টার, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সেলিম মাল, যুগ্ম আহ্বায়ক মামুন মাল, শাহ আলম গাজী, মাহবুব গাজী, সদস্য সোহাগ খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফা বেগম প্রমুখ।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা হোসেন আহমেদ।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।