শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

বাবার কাছ থেকে ৪০ টাকা নিয়ে বাড়ি ফেরা হলোনা শিশুর

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ৪:৪৫ পিএম
বাবার কাছ থেকে ৪০ টাকা নিয়ে বাড়ি ফেরা হলোনা শিশুর
বাবার সেলুনের দোকান থেকে বিজয় দাস ৪০ টাকা নিয়ে ৩ টি ডিম কিনে নিয়ে রওনা দিয় বাড়ি দিকে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস ডিম নিয়ে আর বাড়ি ফেরা হলোনা বিজয় দাসের। ফিরল লাশ হয়ে। এমন হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়। মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প বেড়িবাঁধ সড়কে বিপরীতমুখী থেকে আসা বেপরোয়া প্রাইভেট কারের ধাক্কায় বিজয় দাস (১২) চতুর্থ শ্রেণির এক শিশু শিক্ষার্থীর নিহত হয়েছে।
 শুক্রবার (৩১ মার্চ) সকালে মেঘনা ধনাগোদা বেরিবাঁধ মহাসড়কের কলাকান্দা ইউনিয়নের দক্ষিণ দশানী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
অজ্ঞাত প্রাইভেট কারটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে ড্রাইভার, যার ফলে ওই প্রাইভেটকারটি সন্ধান এখনো মিলেনি।
জানা যায়, বিজয় দাসের বাড়ি উপজেলার দক্ষিণ দশানী গ্রামে। তার পিতার নাম মরন দাস। তার ৩ ছেলে ও এক মেয়ের মধ্যে বিজয় দাস ছিল বড়। বিজয় দাস মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
নিহত বিজয় দাসের বাবা মরন দাস অশ্রুসিদ্ধ কণ্ঠে জানান, আমার ছেলে বিজয় আমার দোকানে এসে বলে বাবা মা বলেছে ডিম নিয়ে বাড়ি যেতে। তখন আমি তাকে আমার পকেট থেকে ৪০ টাকা দিয়ে বলি ৩টি ডিম কিনে আর বাকি টাকা দিয়ে কিছু খেয়ে বাড়ি চলে যাও। আমার কথা মতো বিজয় ৩টি ডিম নিয়ে বাড়ি ফেরার পথেই সড়কে একটি গাড়ি এক্সিডেন্ট করে আমার ছেলেকে। এলাকার লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে, এসে দেখি আমার ছেলে আর দুনিয়াতে নাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয় ডিম নিয়ে বাড়ি সময় পিছন থেকে একটি অজ্ঞাত প্রাইভেট কার ধাক্কা মেরে দ্রুত চলে যায়, আমার গাড়িটিকে আটকাতে পাড়িনি, পরে বিজয়কে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাই।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হাসিবুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, লাশ উদ্ধার করা হয়েছে, নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন উপজেলা বিএনপি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১০:৪৪ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন উপজেলা বিএনপি
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় তাঁরা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ সহায়তা ও তাদের পাশে থাকার আশ্বাস দেন।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা এবং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পরিদর্শনে যান।
পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারদের সমবেদনা জানিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. শহীদ মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব পৌর বিএনপির সভাপতি সোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এএসএম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুলতান কাজী প্রমুখ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির, যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম জিলানী তালুকদার, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবের ছিদ্দিকি, উপজেলা ছাত্রদলের সভাপতি মিরাজ মাহমুদ জিসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গেল মাসের ২৩ সেপ্টেম্বর সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।