শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ডেকে নিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২ এপ্রিল, ২০২৩, ৩:১৪ পিএম
কচুয়ায় ডেকে নিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

কচুয়ায় শিশু শ্রেণির এক শিশু ছাত্রীকে (৫) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে আবুল হাসানাত (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

গত ১৯ মার্চ রবিবার বিকালে উপজেলার আশ্রাফপুর গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই শিশু চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছে।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ৩০ মার্চ বৃহস্পতিবার আবুল হাসানাতকে আসামি করে কচুয়া থানায় অভিযোগ করেছেন। ঘটনার পর থেকে আবুল হাসানাত পলাতক রয়েছেন।

ক্ষতিগ্রস্থ শিশুর মা জানান, তাঁর মেয়ে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণিতে পড়ে। গত ১৯ মার্চ রবিবার বিকালে সে আমাদের বাড়ির পশ্চিম পাশে অন্যান্য মেয়েদের সঙ্গে খেলা করছিল। এ সময় আবুল হাসানাত আমার মেয়েকে বিভিন্ন প্রলোভন দিয়ে পাশের কলা বাগানে নিয়ে যায় এবং তাঁর ধর্ষণ করার চেষ্টা করে। পরে আমার মেয়ে কান্না কাটি করিয়া দৌড়ে বাড়ি এসে তার আমাকে বিষয়টি জানায়।

Model Hospital

খবর পেয়ে আমি দৌড়ে ঘটনাস্থল গেলে আবুল হাসানাত সেখান থেকে পালিয়ে যায়। একদিন পর আমার মেয়েঅসুস্থ হয়ে পড়লে ২১ মার্চ তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার করে। ঐ হাসপাতালে দুইদিন চিকিৎসা নিয়ে গত ৩০ মার্চ কচুয়া থানায় আবুল হাসানাতকে বিবাদী করে আমি একটি অভিযোগ দায়ের করেছি। আমি এই ঘটনায় আবুল হাসানাতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।

এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম খলিল এ প্রতিবেদককে বলেন, ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ওই শিশুর মা বাদী হয়ে একটি অভিযোগ করেছেন।

বিষয়টির তদন্ত চলছে।এবং অভিযুক্ত আবুল হাসানাতকে গ্রেফতারের চেষ্টা চলছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন উপজেলা বিএনপি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১০:৪৪ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন উপজেলা বিএনপি
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় তাঁরা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ সহায়তা ও তাদের পাশে থাকার আশ্বাস দেন।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা এবং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পরিদর্শনে যান।
পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারদের সমবেদনা জানিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. শহীদ মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব পৌর বিএনপির সভাপতি সোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এএসএম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুলতান কাজী প্রমুখ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির, যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম জিলানী তালুকদার, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবের ছিদ্দিকি, উপজেলা ছাত্রদলের সভাপতি মিরাজ মাহমুদ জিসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গেল মাসের ২৩ সেপ্টেম্বর সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।