বাবুরহাটে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৮ জন গুরুতর আহত
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ৭:৩৮ পিএম
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার বাবুরহাটে দুই সিএনজির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষে আট জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (৫ এপ্রিল) রাত ১২টার দিকে সড়কের বাবুরহাট বিসিক শিল্প নগরী এলাকায় পূর্ব ও পশ্চিম মূখী যাত্রীবাহী দুই সিএনজির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আটজন মারাত্মক আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদেরকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে এনে চিকিৎসা প্রদান করেন এবং একজনের অবস্থা খারাপ দেখে ঢাকায় রেপার করা হয়। দূর্ঘটনার খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান।
এদিকে দূর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইছহাক তপদার এর একমাত্র ছেলে ইমাম সাফিও ছিল। খবর পেয়ে সাথে সাথে হাসপাতালে ছুটে যান রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারীসহ আহত ব্যক্তিদের পরিবারের লোকজন।
ইউপি চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী এ প্রতিবেদককে বলেন, রাত প্রায় ১২টার দিকে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে আটজন মারাত্মক আহত হয়েছে। এর মধ্যে একজনকে ঢাকায় রেপার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।








