বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

শাহরাস্তি সাংবাদিক ঐক্য পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ৫:১৯ পিএম
শাহরাস্তি সাংবাদিক ঐক্য পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে মহাসমারোহে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন করেছে শাহরাস্তি সাংবাদিক ঐক্য পরিষদ।

শুক্রবার (৭ এপ্রিল) শাহরাস্তির মেহের রেল স্টেশনের পাশে অবস্থিত প্যাড়াডাইস কফি শপে শাহরাস্তি সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি মোঃ রুহুল আমিন সভাপতিত্বে এবং সাংবাদিক শাহ আলম ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মাঈনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, অনলাইন গণমাধ্যম প্রিয় চাঁদপুর সম্পাদক ও হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিফাত, শাহরাস্তি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, শাহরাস্তির ব্র্যাক ব্যাংক এজেন্ট আহসান উল্লাহ, প্রবাসী মাহবুব আলম প্রমুখ।

উক্ত দোয়া ও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, মীর হেলাল, ফয়েজ আহমেদ, কামরুজ্জামান সেন্টু, সজল পাল, জামাল উদ্দিন, রফিকুল ইসলাম, রাফিউ হাসান হামজা, হাসানুজ্জামান, জসিম উদ্দিন, মোসাদ্দেক হোসেন জুয়েল, সিদ্দিকুর রহমান নয়ন, রিপন হোসেন, ইমরান হোসেন, সাখাওয়াত হোসেনসহ আরও অনেকে।

Model Hospital

এ সময় বক্তারা বলেন- সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা ও লেখার অধিকার রক্ষা করতে হবে। সত্যিকার সাংবাদিকরা কারো প্রলোভনে প্রলুদ্ধ হয় না এবং কারো ভয়ে জীবন যাপন করেনা। দেশ ও দেশের মানুষের অধিকার, স্বার্থ সংরক্ষণ এবং দেশের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে থাকে।

সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনতা সংরক্ষণ এবং এই স্বাধীনতার অপব্যবহার রোধ করতে আইনগত কার্যকর ভূমিকা রাখার সুযোগ রয়েছে। এই দায়িত্ব স্থানীয় নেতৃবৃন্দকে যথাযথভাবে পালন করতে হবে। প্রত্যেক সাংবাদিকদের একটা বিষয় খেয়াল রাখতে হবে শুধু নেতিবাচক সংবাদ পরিবেশন নয়, ইতিবাচক সংবাদ বা গঠনমূলক সংবাদ পরিবেশন করতে হবে যাতে মানুষ ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ হয়।

উল্লেখ্য, এই দোয়া ও ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন উপজেলা বাদিয়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মঞ্জুর হোসেন।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।