শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

পদোন্নতি প্রাপ্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ সামছুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩, ১:৪৯ পিএম
পদোন্নতি প্রাপ্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ সামছুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা
চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সামছুল ইসলাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫, ঢাকা আদালতের জেলা ও দায়রা জজ বিচারক পদে পদোন্নতি প্রাপ্ত হয়ে গতকাল ৯ এপ্ৰিল রোববার সকালে চাঁদপুরের কার্যালয়ে আসলে সকল মাননীয় বিজ্ঞ বিচারক ও কর্মরত কর্মচারীদের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল আমিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোরশেদ আলম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কার্তিক চন্দ্র ঘোষ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হাসান চৌধুরী, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাছুম বিল্লাহ, নাজির মোঃ ফখরুদ্দিন স্বপন, বেঞ্চ সহকারী মঞ্জুরুল ইসলাম তালুকদার, স্টেনো টাইপিস্ট ধীরেন্দ্র চন্দ্র দাস, ক্যাশ সরকার মুহাম্মদ আবদুল হান্নান, প্রসেস সার্ভার মোঃ সাইফুল ইসলাম, মোঃ মাহবুব আলম, মাছুম বিল্লাল, কাজী হাসানুজ্জামান রাসেল প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন উপজেলা বিএনপি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১০:৪৪ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন উপজেলা বিএনপি
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় তাঁরা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ সহায়তা ও তাদের পাশে থাকার আশ্বাস দেন।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা এবং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পরিদর্শনে যান।
পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারদের সমবেদনা জানিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. শহীদ মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব পৌর বিএনপির সভাপতি সোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এএসএম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুলতান কাজী প্রমুখ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির, যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম জিলানী তালুকদার, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবের ছিদ্দিকি, উপজেলা ছাত্রদলের সভাপতি মিরাজ মাহমুদ জিসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গেল মাসের ২৩ সেপ্টেম্বর সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।