শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে মেঘনা নদীতে ড্রেজার ও বাল্কহেড জব্দ, ১৫ জনের দণ্ড

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩, ২:১৪ পিএম
মতলব উত্তরে মেঘনা নদীতে ড্রেজার ও বাল্কহেড জব্দ, ১৫ জনের দণ্ড

চাঁদপুরের মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বিশেষ অভিযান পরিচালনা করে ড্রেজার ও বাল্কহেড জব্দ করা হয়েছে। এ সময় বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে ১৫ জনকে আটক করা হয়।

শনিবার ও রবিবার মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে মোহনপুর এলাকায় এই অভিযান পরিচালনা করে মোহনপুর নৌ পুলিশ।

মোহনপুর নৌ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. মনিরুজ্জামান জানান, মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে একটি গ্রুপ বালু উত্তোলন করার খবর আসে। এ সময় মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খাঁন মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে। ওই সময় অবৈধভাবে বালু উত্তোলনকালে পৃথক পৃথক অভিযানে একটি ড্রেজার ও একটি বাল্কহেডসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, আটককৃত ১০জনকে মোবাইল কোর্টে প্রত্যেককে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া ড্রেজার ও বাল্কহেড মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি হেফাজতে রয়েছে।

Model Hospital

নির্বাহী বিচারক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আল এমরান খান বলেন, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের নির্দেশনায় মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ড্রেজার ও বাল্কহেড এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৫ জন ব্যাক্তিকে আটক করা হয়।

এদের মধ্যে গোলাম রসূল ও মিজানুর রহমানকে প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং বাকী তিন জনকে দেড় লক্ষ টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়।

আটককৃত ড্রেজার ও বাল্কহেড মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি হেফাজতে রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন উপজেলা বিএনপি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১০:৪৪ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন উপজেলা বিএনপি
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় তাঁরা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ সহায়তা ও তাদের পাশে থাকার আশ্বাস দেন।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা এবং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পরিদর্শনে যান।
পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারদের সমবেদনা জানিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. শহীদ মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব পৌর বিএনপির সভাপতি সোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এএসএম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুলতান কাজী প্রমুখ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির, যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম জিলানী তালুকদার, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবের ছিদ্দিকি, উপজেলা ছাত্রদলের সভাপতি মিরাজ মাহমুদ জিসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গেল মাসের ২৩ সেপ্টেম্বর সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।