সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে ৬ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ৬:১১ পিএম
মতলব উত্তরে ৬ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেছেন, কোনো জমি জেনো অনাবাদি না থাকে সে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। কৃষকরা জমিতে আবাদি করতে পরিশ্রম করে যাচ্ছেন। সোনার মাটি ও সোনার মাটি আমাদের সম্পদ। কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করছে আওয়ামী লীগ সরকার।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৬ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-১ ও ২০২৩-২৪ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা বিতরণ করা হয়। প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস এ কথা বলেন।

কুদ্দুস বলেন, বিএনপি জোট সরকারের সময় ১৮ জন কৃষককে জীবন দিতে হয়েছে। এখন কৃষকের কাছে সার। কৃষককে নেতাদের বাড়ি বাড়ি ঘুরতে হয় না। বর্তমান সরকার কৃষকদের বিনামূল্যে সার দিয়েছেন। বিগত সরকারের সময় বিদ্যুতের দাবিতে মিছিল করতে হয়েছে। সিংড়া উপজেলার মাত্র ৪০ ভাগ বাড়িতে বিদ্যুৎ ছিল। এখন মতলব উত্তরে শতভাগ পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত।

কৃষিতে সরকার ভর্তুকির ব্যবস্থা করেছেন। সারাদেশের ১ কোটি কৃষককে ব্যাংক একাউন্ট করে দিয়েছেন। বঙ্গবন্ধু কৃষকদের মুখ হাসি ফুটিয়েছেন। বাংলাদেশ খাদ্য স্বয়ং সস্পূর্ণ। বিদেশে খাদ্য সংকট দেখা দিলে বাংলাদেশ সহায়তা করছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ডিজিটাল ভিলেজ প্রকল্প সরকার হাতে নিয়েছে।

Model Hospital

উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ কুদ্দুস আরও বলেন, ১৪ বছরের উন্নয়ন, সুশাসনের বিচার জনগণের বিবেকের আদালতে ছেড়ে দিলাম। মেঘনা-ধনাগোদা সেচব প্রকল্পের উন্নয়নে ৩শ’ ৪৭ কোটি ৬৫ লক্ষ টাকার বরাদ্দ হয়েছে। এ কাজ বাস্তবায়ন হলে কৃষক ভাগ্য পরিবর্তন হবে।

কৃষি শ্রমিক সংকট মোকাবিলায় হারভেস্টার মেশিন দেওয়া হয়েছে। উৎপাদন বৃদ্ধির জন্য নিত্য নতুন আইডিয়া সরকার গ্রহণ করছে। আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে পুনরায় বিজয়ী করে সরকারের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান এমএ কুদ্দুস।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. সালাউদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মজিবুর রহমান। উপজেলার ৬ হাজার জন কৃষকের মাঝে ১০ কেজি করে এমওপি সার, ১০ কেজি করে ডিএপি সার এ উফশী আউশ বীজ ৫ কেজি করে প্রদান করা হয়।

চাঁদপুরে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক 

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:৩৫ এম
চাঁদপুরে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক 

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তামজিদ মৃধা

চাঁদপুরের মতলব দক্ষিণে পুলিশের অভিযানে আটক হওয়া নিষিদ্ধঘোষিত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ ইউনিয়ন বিএনপি ও যুবদলের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে। এঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ এলাকাজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় বইছে।
শনিবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আশ্বিনপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ছাড়িয়ে নেওয়া নিষিদ্ধ ছাত্রলীগের ওই নেতার নাম তামজিদ হাসান মৃধা (৩২)। তিনি মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তামজিদ মৃধা ওই ইউনিয়নের আশ্বিনপুর গ্রামের মৃত আবদুল আউয়াল বাচ্চু মৃধার ছেলে। তার দুই ভাই বিএনপির রাজনীতির সাথে জরিত। এক ভাই তোফায়েল মৃধা উপজেলা যুবদলের সদস্য এবং আরেক ভাই আলম মৃধা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক।
তামজিদ মৃধার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় ২০২৬ সালের ২০ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
​স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর রাত ৯টার দিকে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আশ্বিনপুর মাদ্রাসার সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন শাখার সভাপতি তামজিদ হাসান মৃধাকে আটক করে পুলিশ। খবর পেয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শরীফ পাটোয়ারী, উপজেলা যুবদলের সদস্য এবং আটক তামজিদ মৃধার বড় ভাই তোফায়েল মৃধা, আরেক ভাই ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আলম মৃধাসহ কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত হন। একপর্যায়ে তাঁরা পুলিশকে চাপ দিয়ে আটক ছাত্রলীগ সভাপতিকে ছাড়িয়ে নিয়ে যান। এ ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় বইছে।
​নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসী জানান, আটক তামজিদ মৃধার কাছ থেকে মাদক উদ্ধার করা হলেও সবকিছু জেনে শুনে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাঁকে ছাড়িয়ে নেন বিএনপি নেতা আবুল কালাম আজাদ। এর ফলে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এলাকাবাসীর দাবি, গত ৫ আগস্টের পর থেকে এই বিএনপি নেতা সরকারি গাছ বিক্রি, সরকারি চাল আত্মসাৎসহ নানা ধরনের অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েছেন। মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দের কাছে বিষয়টি নিরপেক্ষ তদন্ত করে অবিলম্বে আবুল কালাম আজাদসহ তার সহযোগীদের দল থেকে বহিষ্কারের জোর দাবি জানান তারা।
​ঘটনার বিষয়ে জানতে চাইলে মতলব দক্ষিণ থানা এসআই দেলোয়ার হোসেন জানায়, অভিযান চালানোর সময় তানজিদ মৃধাকে আটক করা হয়েছিল। পরবর্তীতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এসে তাঁকে নিয়ে যান। তবে তাৎক্ষণিক তামজিদ মৃধা যে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমরা তা শনাক্ত করতে পারেনি। পরে বিষয়টি জানা গেছে সে ছাত্রলীগ নেতা।
​অভিযোগের বিষয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, তামজিদ মৃধাকে ছাড়িয়ে নেওয়ার সময় আমি ছিলাম না। তার ভাই তোফায়েল মৃধা ও আলম মৃধা তাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিয়েছে। আমি পরে গিয়ে জানতে পেরেছি পুলিশ তাকে ছেড়ে দিয়েছে।