বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়া কাদলায় রফিকুল ইসলাম লালু নৌকা প্রতীক পাওয়ায় মিলাদ ও দোয়া মাহফিল

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১, ২:৩৯ পিএম
কচুয়া কাদলায় রফিকুল ইসলাম লালু নৌকা প্রতীক পাওয়ায় মিলাদ ও দোয়া মাহফিল

দলীয় মনোনয়ন পাওয়ায় কাদলা ইউনিয়ন বাসীর পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিল।

মো: রাছেল : কচুয়া উপজেলায় ১২ ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূরান্ত করেছে আওয়ামী লীগ। রবিবার রাতে মনোনয়ন বোর্ডের সভায় নৌকার মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগ। আওয়ামী লীগের মনোনীত এই ১২ প্রার্থী আগামী ৫ জানুয়ারী নৌকা প্রতীকে চেয়্যারম্যান পদে লড়বেন।

উপজেলার কাদলা ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া ও যুব বিষয়ক সম্পাদক,বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু দলীয় মনোনয়ন পাওয়ায় কাদলা ইউনিয়ন বাসীর পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও কচুয়ার উন্নয়নের রূপকার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে গতকাল সোমবার বাদ আসর নামাজের পর কাদলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে ও পাড়া-মহল্লায় মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু বলেন, আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনীত করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও কচুয়ার উন্নয়নের রূপকার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি’র হাতকে শক্তিশালী করতে আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীদের বিভেদ ভুলে নৌকা র্মাকার সমর্থন জানিয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital