বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আলোর মশালের উদ্যোগে কচুয়া মুক্ত দিবস উদ্যাপিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১, ৩:০৫ পিএম
আলোর মশালের উদ্যোগে কচুয়া মুক্ত দিবস উদ্যাপিত

কচুয়া মুক্ত দিবসে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ।

কচুয়া প্রতিনিধি : ‘করিব আধাঁর দূর, জ্বালিব আলোর মশাল’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোর মশাল সামাজিক যুব সংগঠনের উদ্যোগে কচুয়া মুক্তি দিবস উদ্যাপিত করা হয়েছে।

সোমবার আলোর মশালের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দিবসটি উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়েই দিবসটির কার্যক্রম শুরু হয়। ওইদিন বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও আলোর মশালের উপদেষ্টা আলহাজ্ব জাবের মিয়ার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অনুষ্ঠানে টেলিকনফারেন্সে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

আলোর মশালের উপদেষ্টা সনতোষ চন্দ্র সেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রশাসক দীপায়ন দাস শুভ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা কুলসুম মনি, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব উল আলম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, সাবেক সভাপতি প্রিয়তুষ পোদ্দার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণধন দেব, কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির সভাপতি জাকির হোসেন বাটা, আলোর মশালের আহবায়ক ওমর ফারুক সাইম, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মেহেদী হাসান প্রমূখ। মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আঃ হালিম মাষ্টার, নজরুল ইসলাম, আনোয়ার হোসেন সিকদার। মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষে বক্তব্য রাখেন, সন্তান কমান্ডের সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক ফারজানা রহমান রত্না, শ্রীরামপুর মোহাম্মদিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি নাসির উদ্দীন প্রধান।

Model Hospital

আলোচনা সভার শুরুতেই বীর মুক্তিযোদ্ধা ও অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।

আলোচনা সভা শেষে মরহুম মুক্তিযোদ্ধাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital