বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

অবসরে যাওয়া পুলিশ সদস্যদের সুসজ্জিত গাড়িতে পাঠানো হলো বাড়িতে

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১, ৫:১৩ পিএম
অবসরে যাওয়া পুলিশ সদস্যদের সুসজ্জিত গাড়িতে পাঠানো হলো বাড়িতে

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরে সদ্য অবসরে যাওয়া আট পুলিশ সদস্যকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা জানিয়ে সুসজ্জিত গাড়িতে করে বাড়ি পাঠানো হয়েছে। রোববার চাঁদপুর জেলা পুলিশ লাইনসে ব্যতিক্রমী এ আয়োজন করা হয়।

বিদায় সংবর্ধনাপ্রাপ্তরা হলেন পুলিশ পরিদর্শক মো. মোখলেসুর রহমান ও মো. আলমগীর মিয়া, উপপরিদর্শক মো. বোরহান উদ্দিন মিয়াজী, কনস্টেবল মো. জাহাঙ্গীর আলম, মো. মাহবুব আলম শেখ, মোহাম্মদ হানিফ পাটোয়ারী, মো. জাহাঙ্গীর হোসেন সরকার ও মো.কবির হোসেন।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, সদ্য অবসরে যাওয়া আট পুলিশ সদস্যকে গতকাল জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এরপর পুলিশ সুপারের উদ্যোগে ফুল দিয়ে সাজানো পিকআপ ভ্যান ও মাইক্রোবাসযোগে আট পুলিশ সদস্যকে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। গাড়িতে ওঠার সময় পুলিশ সুপার প্রত্যেককে ফুলের মালা পরিয়ে দেন।

পুলিশ পরিদর্শক মো. মোখলেসুর রহমান বলেন, ‘ব্যতিক্রমী এ বিদায় আমাদের চাকরিজীবনের সব কষ্ট দূর করে দিয়েছে। এ জন্য আমরা পুলিশ প্রশাসনের কাছে চির কৃতজ্ঞ।’

Model Hospital

পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বলেন, চাকরিজীবনের একটি কষ্টকর অংশ হলো বিদায়বেলা। অনেক পুলিশ সদস্যের ১৮ থেকে ১৯ বছর বয়সে চাকরিজীবন শুরু হয়। তারপর কারও ৪০ বছর, কারও ৪২ বছর দায়িত্ব পালন করতে করতে জীবন কেটে যায়। এ জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাঁদের বিশেষ সম্মান জানানো উচিত। শেষ দিনের এ সম্মানটুকু তাঁরা হয়তো আজীবন মনে রাখবেন। সে কথা চিন্তা করে তাঁদের জন্য এমন ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital