শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

অসহায় দুস্থ্যদের মাঝে মনিরুজ্জামান মানিকের ঈদ উপহার প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ৯:৪৮ এম
অসহায় দুস্থ্যদের মাঝে মনিরুজ্জামান মানিকের ঈদ উপহার প্রদান

জেলার শ্রেষ্ঠ, চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বর্তমান জেলা পরিষদের সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান মানিক অসহায় দুস্থ্যদের মাঝে ঈদ উপহার প্রদান করেছেন।

বৃহস্পতিবার সকাল ৯টায় ইউনিয়নের অসহায়দের মাঝে ঈদ উপহার তুলে দেন, তার পিতা প্রফেসর আলহাজ্ব হাফেজ মোঃ বশির উল্ল্যাহ।

এ সময় জেলার শ্রেষ্ঠ, সাবেক মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, তার ভাই মোঃ সাদেকুজ্জামান মামুন, মোঃ সুমন, বোন বদরুন্নাহার আঁখি, ভোগনীপতী কামরুল ইসলামসহ পরিবারের অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।

প্রতি ঈদেই অকাতরে ইউনিয়নের অসহায় ও দুস্থ্যদের মাঝে তিনি ঈদ উপহার বিতরণ করেন, এ ছাড়া তার উপহার রাতের আঁধারে ইউনিয়নের অসহায়দের মাঝে তিনি নিজ দায়িত্ব নিয়ে পৌছে দিচ্ছেন। অসহায় ও দুস্থ্য পরিবারবর্গ ঈদ উপহার পেয়ে মনিরুজ্জামান মানিকে ধন্যবাদ জানান।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital