বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহতলীতে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদকের ঈদ উদযাপন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২২ এপ্রিল, ২০২৩, ৫:৪৭ পিএম
শাহতলীতে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদকের ঈদ উদযাপন
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের নিজ গ্রামের বাড়ি শাহতলীতে পবিত্র ঈদ-উল ফিতরের নামাজ আদায় করেছেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
শনিবার (২২এপ্রিল) সকালে চাঁদপুর সদর উপজেলার শাহতলী স্টেশন দরগাহ জামে মসজিদ ঈদ গাঁ ময়দানে তিনি ঈদের নামাজ আদায় করেন।
নামাজ শেষে স্টেশন দরগাহ জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল বারীর পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সোহেল রুশদী।
ঈদের নামাজে ইমামতি করেন, শাহতলী স্টেশন দরগাহ জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল বারী।
ঈদের নামাজ শেষে শাহতলী জিলানী চিশতী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসেন রুশদী ও ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান অ্যাডভোকেট মরহুম তাহের হোসেন রুশদীসহ রুশদী পরিবারের মৃত সদস্যদের কবর জিয়ারত করেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সোহেল রুশদীসহ অন্যান্য মুসল্লিগণ।
ঈদ-উল আজহা’র নামাজে অন্যদের মধ্যে অংশগ্রহন করেন, বিআরডিবির সাবেক কর্মকর্তা মো: সোলাইমান মুন্সি, বিশিষ্ট সমাজসেবক মো: নুরুজ্জামান মুন্সি, মসজিদ কমিটির সভাপতি ফজলুল হক মুন্সি, সাধারণ সম্পাদক মো: কাশেম মিজি, আওয়ামীলীগ নেতা মো: শহিদ মুন্সি, স্থানীয় মো: লিটন মিজিসহ অন্যান্য মুসল্লিগণ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital