বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দৈনিক চাঁদপুর দিগন্ত পত্রিকার শাহরাস্তি প্রতিনিধি ছিনতাইকারীর খপ্পরে, থানায় অভিযোগ

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ৩:০৯ পিএম
দৈনিক চাঁদপুর দিগন্ত পত্রিকার শাহরাস্তি প্রতিনিধি ছিনতাইকারীর খপ্পরে, থানায় অভিযোগ
শাহরাস্তিতে বাড়ি ফেরার পথে দৈনিক চাঁদপুর দিগন্তের উপজেলা প্রতিনিধি মোঃ শাহ আলম ভূঁইয়া অতর্কিত হামলার স্বীকার হয়েছেন। এ সময় তার কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় দূর্বৃত্তরা।
বুধবার (২৬ এপ্রিল) গভীর রাতে শাহরাস্তি সরকারী বহুমুখী স্কুলের ৩ রাস্তার মাথায় এই হামলার ঘটনা ঘটে। সাংবাদিক শাহ আলম ভূঁইয়া ঘটনাস্থল থেকে সুকৌশলে বেঁচে ফিরলেও নিজের জীবনের নিরাপত্তা নিয়ে সংকিত।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, শাহ আলম ভূঁইয়া গত ২৫ এপ্রিল বিকাল অনুমান ৫টা ৫০ ঘটিকার সময় তিনবারে এটিএম বুথ থেকে ৫০০০০ টাকা উত্তোলন করেন। উক্ত টাকা তার প্যান্টের পকেটে ছিল। ঈদুল ফিতরের আনন্দ উপভোগ করার পর এবং অতিরিক্ত গরমের কারণে তিনি ও তার ফুফাতো ভাই ঘটনাস্থলের পাশে শাহরাস্তি মাজার দিঘী সংলগ্ন ঘাটলায় কিছুক্ষণ সময় অতিবাহিত করেন। রাত অনুমান ১২ঃ৫০ ঘটিকার সময় তার ফুফাতো ভাইকে বিদায় করে তিনি হেঁটে হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে ঘটনাস্থলে পৌঁছা মাত্রই জাকারিয়া ও মাসুদ আলম সহ অজ্ঞাতনামা ৪/৫ জন তার পথ গতিরোধ করেন এবং তার মোবাইল ফোন নিয়ে টানাটানি আরম্ভ করে।
তিনি মোবাইল ফোন দিতে না চাহিলে আসামীরা তাকে এলোপাতাড়ি কিল ঘুষি মারিয়া মাটিতে ফেলে দেয়। জাকারিয়া ও মাসুদ আলম তার প্যান্টের পকেট থেকে নগদ ৫০০০০ হাজার টাকা ছিনাইয়া নিয়া যায়। সাংবাদিক পরিচয় দিলে আসামীরা আরো উত্তেজিত হয়ে এলোপাতাড়ি ভাবে মারধর করিলে তিনি জীবন বাঁচানোর তাগিদে দৌঁড়াইয়া ঘটনাস্থলের পাশে সাংবাদিক হাসানুজ্জামান এর বাড়িতে গিয়া নিজেকে রক্ষা করেন।
আসামীরা সেখানে গিয়েও তার মোবাইল ফোন নেওয়ার চেষ্টা করে এবং জীবনে মেরে ফেলার হুমকি ধামকি ও ভয়-ভীতি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনাটি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital