বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৫৮ জন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩, ৪:৫৯ পিএম
মতলব উত্তরে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৫৮ জন

মতলব উত্তর উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের বাংলা ১ম পত্র বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে প্রথম দিনে অনুপস্থিত রয়েছে ৫৮ জন পরীক্ষার্থী। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে নিরিবিলি ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নেওয়া হচ্ছে। মতলব উত্তরে এবার মোট পরীক্ষার্থী ৪ হাজার ৫৬৪ জন।

উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও জমিলা খাতুন উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে, নিরিবিলি পরিবেশে পরীক্ষা গ্রহন করা হচ্ছে। কেন্দ্রের বাহিরেও নিরিবিলি পরিবেশ। ছেংগারচর কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন মতলব উত্তর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আনিছুর রহমান তপু ও জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. আহসানুজ্জামান। তাদের মতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শতভাগ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহন করা হচ্ছে।

এদিকে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান ও সহকারি কমিশনার (ভূমি) মো. আল এমরান খান বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করেছেন। ইউএনও আশরাফুল হাসান বলেন, মতলব উত্তরে এবার ৭টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা, ১টি কেন্দ্রে দাখিল ও ২টিতে ভোকেশনাল শাখায় পরীক্ষা গ্রহন করা হচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহন করা হচ্ছে। আগামী পরীক্ষাগুলোও সুষ্ঠুভাবে গ্রহনের লক্ষ্যে সকলের সহযোগীতা চাই।

২০২৩ শিক্ষাবর্ষে মতলব উত্তর উপজেলায় এসএসসিতে মোট পরীক্ষার্থী ৩ হাজার ৮৭৮ জন। দাখিলে মোট পরীক্ষার্থী ৫৬৪ জন এবং ভোকেশনাল শাখায় মোট পরীক্ষার্থী ১২২ জন। সর্ব মোট ৪ হাজার ৫৬৪ জন। এরমধ্যে এসএসসিতে ৪৬ জন, দাখিলে ৯ জন ও ভোকেশনালে ৩ জন সহ প্রথম দিনে মোট ৫৮ জন অনুপস্থিত ছিল।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital