বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মিভূত 

এস. এম ইকবাল প্রকাশিত: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩, ৫:৪৬ পিএম
ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মিভূত 
ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, দিশেহারা পরিবারের লোকজন। পড়নের পোশাক ছাড়া কিছুই অবশিষ্ট রইল না।
২৯ এপ্রিল রোববার রাত আনুমানিক ৮ টার সময় উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের ডুমুরিয়া এলাকার জমদ্দার বাড়ির আব্দুল মালেকের বসত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মহুতের মধ্যেই সম্পূর্ণ ঘর পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের সংবাদ শুনে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই স্থানিয়রা নিজ প্রচেষ্টায় আগুন নিভিয়ে ফেলে।
অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই একরামুল হক সোহাগ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে চাইলে ঘরের মালিক আব্দুল মালেক জানান, আমি সন্ধ্যায় গল্লাক বাজারে চা খেতে গিয়েছি এবং আমার স্ত্রী ও পাশের বাড়িতে যায়। কিন্তু কি করে যে আমার ঘরে আগুন লেগেছে তা আমি জানিনা। তিনি হাউ মাউ করে কাঁদতে কাঁদতে বলেন, আমার ও স্ত্রীর পড়নের কাপড় ছাড়া আর কিছুই রইলো না, আমি এখন কি করব। আমার তিল তিল করে গড়ানো সংসার পুড়ে ছাই হয়ে গেছে।
ঘরে নগদ টাকা স্বর্ন অলংকার আসবাবপত্রসহ প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকার ক্ষয় হয়েছে ঘরের মালিক আব্দুল মালেক জানিয়েছেন।
ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ কামরুল হাসান জানান, অগ্নিকাণ্ডের সংবাদ শুনে আমার ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই স্থানিয়রা আগুন নিভিয়ে ফেলে। আগুনে সূত্রপাতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ধারণা করা যাচ্ছে  বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
অগ্নিকাণ্ডের সংবাদ শুনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী ও ইউপি সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।