শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

৪৩ এ পা রাখলেন কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুজন পোদ্দার

কচুয়া প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১ মে, ২০২৩, ২:০৯ পিএম
৪৩ এ পা রাখলেন কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুজন পোদ্দার

৪৩ বছরে পা রাখলেন কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক আজকের পত্রিকার কচুয়া প্রতিনিধি সুজন পোদ্দার। সোমবার (১ মে) দুপুরে কচুয়া প্রেসক্লাবের দ্বিতীয় তলায় স্থানীয় সাংবাদিকদের আয়োজন কেক কেটে দিবসটি পালন করা হয়। এসময় সাংবাদিকরা সুজন পোদ্দারকে ফুলেল শুভেচ্ছা জানান।

জম্মদিন উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কচুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবুল হোসেন, সহ-সভাপতি মো. আতাউল করিম, সহ-সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউনুছ, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লব, কোষাধ্যক্ষ শান্তু ধর, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাঈন উদ্দিন আহমেদ সবুজ, কার্যনির্বাহী সদস্য মফিজুল ইসলাম বাবুল, আবুল কালাম আজাদ, মেহেদী হাসান, আলী আক্কাস তালুকদার, সাধারণ সদস্য আফাজউদ্দিন মানিক, আমির হোসেন, মো. রাছেল, আবু হানিফ, সঞ্জিব ভৌমিক অপু, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম গাউস সোহাগ প্রমূখ।

হঠাৎ এমন আয়োজনে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ৪৩ বছরে পা রাখা কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন পোদ্দার। প্রিয় মানুষটির জন্মদিনের শুভেচ্ছা জানাতে সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও মেতে উঠেছে শুভাকাক্সক্ষীরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital