শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে নতুন এসিল্যান্ড রেজওয়ানা চৌধুরীর যোগদান

মো:  মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ৩ মে, ২০২৩, ৯:৩৭ পিএম
শাহরাস্তিতে নতুন এসিল্যান্ড রেজওয়ানা চৌধুরীর যোগদান
শাহরাস্তিতে নবাগত সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড  রেজওয়ানা চৌধুরী যোগদান করেছেন।
উপজেলার পৌর শহরের সাহাপুরস্থ সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে যোগদান শেষে বুধবার তিনি উপজেলার এসএসসি কয়েকটি পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তিনি চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটি  থেকে ইংরেজি ভার্সনে উচ্চতর ডিগ্রি অর্জন শেষে ৩৭ তম ব্যাচ বিসিএস ক্যাডারের উত্তীর্ণ হন। পরে সহকারী কমিশনার হিসেবে ভোলা, বান্দরবান নারায়ণগঞ্জ ডিসি অফিসে চাকুরী শেষে সম্প্রতি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার অফিসে যোগদান করেন। এরপর গত মঙ্গলবার (২-মে) শাহরাস্তি উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  হিসেবে প্রথম কর্মময় জীবন শুরু করেন ।
তিনি চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার অধিবাসী। ব্যক্তিগত জীবনে বিবাহিত স্বামী রেজোওয়ান সাঈদ র‌্যাব ১১ নারায়ণগঞ্জে সহকারী পুলিশ সুপার এএসপি হিসেবে কর্মরত রয়েছে।
উল্লেখ্য, তিনি সাবেক শাহরাস্তি উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ আমজাদ হোসেনের স্থলাভিষিক্ত হলেন। আমজাদ হোসেন বদলিজনিত কারণে লক্ষ্মীপুর জেলার রামগতি
 উপজেলার সহকারি কমিশনার ভূমি হিসেবে সেখানে যোগদান করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital