শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ইসলামপুর যুব স্পোর্টস ক্লাব ও সাইরেনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

এস. এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩, ৬:৫৩ পিএম
ইসলামপুর যুব স্পোর্টস ক্লাব ও সাইরেনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ইসলামপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে ছয় শতাধিক মানুষকে চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হয়েছে।

৪ মে বৃহস্পতিবার উপজেলার ইসলামপুর গ্রামের দেবিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রমের অনুষ্ঠিত হয়।
ইসলামপুর যুব স্পোর্টস ক্লাব ও সামাজিক সংগঠন সাইরেনের যৌথ উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করেছেন।

মেডিকেল ক্যাম্পে ফ্রি চিকিৎসা নিতে আশেপাশের ১০টি গ্রাম থেকে ভিড় করেন মানুষ। সবাইকে চিকিৎসা দিতে অভিজ্ঞ ছয় জন ডাক্তার নিয়োজিত ছিলেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও জেলা বিএমএর সাবেক সভাপতি ডা. হারুন অর- রশিদ সাগর, চাঁদপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম সোহেল, কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফজলুল হক, সাফেনা ওমেনস ডেন্টাল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. সুবোধ চন্দ্র চক্রবর্তী, গাইনি, প্রসুতি রোগের চিকিৎসক ও সনোলজিস্ট ডা. নাফিসা সুলতানা, মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন সৈকত।

Model Hospital

এ সময় উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, ইসলামপুর যুব স্পোর্টস ক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি ফখরুল ইসলাম বুলবুল, সাইরেনের সাধারণ সম্পাদক ফিরোজ আলম, দপ্তর সম্পাদক সাইয়েদ পাটওয়ারী অমিত, সাবেক ইউপি সদস্য সহিদুল্ল্যাহ মিজি, দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা খানম, মূলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিন তালুকদার, ছাত্রলীগের নেতা সিয়াম তালুকদার, রেদোয়ান মিজি, মাজেদুল আমিন ফাহাদ, আহসান মিজি, ইব্রাহিম মজুমদার, ফিরোজ আলম, সানজিদ ফরাজি, আব্দুল কাদের মিজি, হোসেন আখন্দ, স্বাস্থ্য কর্মী জাহানারা জেরিন, কাজী ইকরামুল হক টুটুল, রাসেদ হোসেন প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital