বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

স্বজনরা পেলেন সৌদিতে দুর্ঘটনায় নিহত মতলব উত্তরের লিটনের মরদেহ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৫ মে, ২০২৩, ১২:৩৮ এম
স্বজনরা পেলেন সৌদিতে দুর্ঘটনায় নিহত মতলব উত্তরের লিটনের মরদেহ
সৌদি আরবে ওমরা পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন সৌদি প্রবাসী চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রাজুরকান্দি গ্রামের মোঃ লিটন মিয়া (৩০) এর লাশ দীর্ঘ ২৬ দিন পর ফিরে পেলেন স্বজনরা।
বুধবার বিকাল সাড়ে ৫টায় বাংলাদেশ বিমানযোগে তার লাশ ঢাকার হযরত শাহ জালাল বিমান বন্দরে পৌঁছে দুর্ঘটনায় নিহত মোঃ লিটন মিয়া (৩০) এর লাশ । পরে লাশবাহী গাড়ীতে করে তাদের লাশ তার গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের রাজুরকান্দি গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। এ সময় স্বজনদের হারানোর আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।
বৃহস্পতিবার (৪ মে)) সকাল সাড়ে ৭টায় সময় নিজ বাড়িতে মোঃ লিটন মিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। এর পর মোঃ লিটন মিয়ার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, ওমরাহ হজ করে কর্মস্থলে ফেরার পথে সৌদি আরব প্রবাসী মোঃ লিটন মিয়া সড়ক দুর্ঘটনায় নিহত হয়। গত এপ্রিল মাসের ৮ এপ্রিল শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
লিটন সৌদি আরবের দাম্মাম আল যুবায়েল শহরে একটি কোম্পানিতে চাকরি করতেন। ওমরাহ হজ পালনের জন্য মক্কায় যান। ওমরা হজ পালন শেষে কর্মস্থলে ফেরার পথে তার বহন করা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাথরের পাহাড়ারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। দীর্ঘ ২৫ দিন অপেক্ষার পর তার মর’দে’হ বুধবার রাত ১০টার সময় স্বজনদের কাছে হস্তান্তর এবং সৌদি আরব থেকে লাশবাহী বিমানটি বিকেল ৫টা ৩০ মিনিটের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সেখানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছ থেকে তাদের পরিবার লাশ ও আর্থিক অনুদান গ্রহণ করে। নিহত লিটনের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের রাজুরকান্দিা গ্রামে। তিনি ওই এলাকায় চাঁন মিয়া সরকারের একমাত্র ছেলে। জীবিকার অন্বেষণে ৬ বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। তিনি সৌদি আরব দাম্মাম আল যুবায়েল শহরে একটি কোম্পানিতে চাকরি করতেন। এক ভাই-তিন বোনের মধ্যে সবার বড় ছিলেন লিটন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দূর্ঘটনার অনেক দিন পেরিয়ে যাওয়ার পর তাদের প্রিয় জনের লাশ কাছে পেলেও চলছে আহাজারি। শোকস্তব্ধ পুরো বাড়ি। লাশ বাড়িতে পৌঁছানোর পরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারদিক। তাদের লাশ শেষ বারের মতো একনজর দেখার জন্য শত শত মানুষের ঢল নামে।
একমাত্র উপর্জনক্ষম ছেলেকে হারিয়ে হারিয়ে বিলাপ করছেন চঁান মিয়া সরকার। চঁান মিয়া সরকার বলেন, সৌদিতে পরিবারের একমাত্র উপর্জনক্ষম ব্যক্তি হারিয়ে তারা আজ নিঃস্ব ও চরম অসহায় হয়ে পড়েছেন। বাবা চঁান মিয়া সরকার লাশবাহী গাড়ী ধরে আহাজারি করছিলেন, আর মা নিলুফা বেগম বারবার মূর্ছা যাচ্ছিলেন ।
লিটনের বাবা চাঁন মিয়া সরকার জানান, জায়গা-জমি বিক্রি করে ছয় বছর আগে সৌদি আরবে পাঠাই আমার সন্তানকে। এ বছর ঈদের পর বাড়ি ফেরার কথা ছিল তার। কিন্তু ওমরাহ পালন শেষে কর্মস্থলে ফেরার পথে সড়ক দুর্ঘটনা প্রাণ কেড়ে নিয়েছে আমার সন্তানের। বিষয়টি তার এক বন্ধু ফোন করে এ খবর জানিয়েছেন। আমার পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিল লিটন। সে বলেছিল, ঈদে সবার জন্য কেনাকাটা করতে টাকা পাঠাবে। কিন্তু তার আগেই আল্লাহ তাকে নিয়ে গেল। আমার সব স্বপ্ন শেষ হয়ে গেছে। এখন লাশ দেশে নিয়ে আসার সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
লিটনের মা নিলুফা বেগম একবারের জন্য হলেও সন্তানের মুখটা এক নজড় দেখতে পেরে শোকরিয়া আদায় করছি।
রাজুরকান্দি গ্রামের সৌদি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ শাহ আলম লস্কর বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও সৌদি আরবে বসবাসকারী বন্ধু-বান্ধ, আত্মীয়- স্বজনের সহযোগিতায় তাদের লাশ দেশে পৌঁছে দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার সময় লিটনের লাশ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার লাশ দেশে নিয়ে আসায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমরা নিহত লিটনের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও খরচ করা হয়েছে। আমরা এ অসহায় পরিবারের পাশে আছি।
উল্লেখ্য, নিহত লিটন সৗদি আরব দাম্মাম আল যুবায়েল শহরে একটি কোম্পানিতে চাকরি করতেন । গত ৮ এপ্রিল ওমরাহ হজ্জ পালন শেষ করে কর্মস্থলে ফেরার পথে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। নিহত হওয়ার ২৬ দিনের মাথায় তার মরদেহ নিজ গ্রামের বাড়িতে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ