বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে গ্যাসের আগুনে বসতঘর পুড়ে ছাই

এস. এম ইকবাল প্রকাশিত: সোমবার, ১৫ মে, ২০২৩, ১০:৫৪ পিএম
ফরিদগঞ্জে গ্যাসের আগুনে বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে গ্যাস সিলিন্ডারের আগুনে বসত ও রান্নার ঘর পুড়ে ছাই হয়েগেছে। এতে প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

১৫ মে সোমবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের দক্ষিন বদরপুর এলাকার মনগাজী ফকির বাড়ির কাতার প্রবাসী সোলেমানের বতসঘরে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই স্থানীরা আগুন নিভিয়ে ফেলে।

জানাযায়, সোলেমানের স্ত্রী মরোয়ারা বেগম রান্না করার জন্য গ্যাসের চুলা জ¦ালাতে গিয়ে অসাবধানতা বসত ঘরে আগুন ধরে যায়।

এ সময় আগুন নেভাতে গিয়ে মনোয়ারা বেগমের হাত কেটে যায় এবং গায়ে আগুনের তাপে আহত হয়।

Model Hospital

আগুন লাগার খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য মো. ইউনুস ঘটনাস্থলে ছুটে যান। এ বিষয়ে তিনি সাংবাদিকদের জানান, মুহুর্তের মধ্যেই আগুন লেগে সোলেমানের বসতঘর ও রান্না ঘর পুড়ে যায়। তাদের পড়নের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।

তিনি আরো জানান, সোলেমানের ছোট ভাই আলমগীর বিদেশ যাওয়ার জন্য এক লক্ষ সত্তর হাজার টাকা ঘরে রাখে। আগামীকাল ঢাকায় গিয়ে টাকা ও পার্সপোর্ট জমা দিয়ে আসার কথা ছিল। কিন্তু মুহুর্তের মধ্যেই ঘরে আগুন লেগে গিয়ে ঘরে থাকা স্বর্ণালংকার, পার্সপোর্ট, নগদ টাকা ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায় বলে তিনি জানান।

মোটরসাইকেলে চালক-আরোহী দুজনেরই হেলমেট বাধ্যতামূলক, কঠোর বার্তা চাঁদপুরের ডিসির

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:৩৯ পিএম
মোটরসাইকেলে চালক-আরোহী দুজনেরই হেলমেট বাধ্যতামূলক, কঠোর বার্তা চাঁদপুরের ডিসির

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

চাঁদপুর জেলা প্রশাসন ও বিআরটিএ চাঁদপুর সার্কেলের যৌথ আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষর রোডশো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮অক্টোবর (বুধবার) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
তিনি বলেন, আপনারা যারা মোটর সাইকেল ব্যবহার করেন অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। চালক এবং আরোহী উভয়কেই হেলমেট পরিধান করে মোটর সাইকেল চালাতে হবে। গতির চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। গতি বাড়িয়ে মোটর সাইকেল চালানোর মানসিকতা পরিহার করতে হবে।
তিনি বলেন, সড়ক নিরাপদ রাখতে  সচেতনতা ও নিয়মানুবর্তিতা মানা  প্রয়োজন৷ ট্রাফিক আইন মানা একান্ত প্রয়োজন। প্রতিনিয়ত সড়কে যে দুর্ঘটনা ঘটছে, তা কেবল কয়েকটি জীবনের অবসান ঘটায় না, বরং একটি পুরো পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। বয়স্ক যাত্রীদের সাথে তরুন যাত্রীরা ভালো আচরন করতে হবে। আমাদের মাঝে মানবিকতা ও মনুষ্যত্ববোধকে জাগ্রত করতে। মালিক, ড্রাইভার শ্রমিক সকলের সম্মিলিত প্রচেষ্টায় সড়ক নিরাপদ রাখতে হবে।
সভায় বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খাইরুল কবির, বিআরটিএ চাঁদপুর সার্কেল এর সহকারি পরিচালক (ইঞ্জিনিয়ার) আবদুল্লাহ আল মামুন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান, চাঁদপুর চেম্বার অব কর্মাসের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, চাঁদপুর ট্রাফিক ইন্সপেক্টর প্রবীর দাস, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, নিরাপদ সড়ক চাই চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল, সহ-সভাপতি ডি এম ফয়সাল, চাঁদপুর জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি অধ্যাপক রুহুল আমিন।
বিআরটিএর উচ্চমান সহকারি  এমদাদুল হক শামীমের পরিচালনায় স্বাগত বক্তব্য বিআরটিএ চাঁদপুর সার্কেল এর সহকারি পরিচালক (ইঞ্জিনিয়ার) আবদুল্লাহ আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্টজন৷ দিবস উপলক্ষে সকাল ৯টা ৪৫মিনিটে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসকের নেতৃত্বে রোডশো অনুষ্ঠিত হয়। শেষে অভিজ্ঞ ড্রাইভারদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সহ অন্যান্যরা৷