বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে আ’লীগের নতুন কমিটির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ২০ মে, ২০২৩, ৭:৩৩ পিএম
ফরিদগঞ্জে আ’লীগের নতুন কমিটির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল

চাঁদপুর জেলা আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলনের পূর্বে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের মেয়াদ উত্তীর্ন কমিটি বিলুপ্ত করে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবিতে ফরিদগঞ্জ উপজেলা তৃণমূল আওয়ামীলীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ, প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে।

২০ মে শনিবার দুপুরে ফরিদগঞ্জ-রায়পুর আঞ্চলিক সড়কের ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বিক্ষোভকারীরা বলেন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলনের পূর্বে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের মেয়াদ উত্তীর্ন কমিটি বিলুপ্ত করে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হোক। চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা আওয়ামীলীগের ইতিমধ্যে নতুন কমিটি দেওয়া হয়েছে। কিন্তু কোন কারনে ফরিদগঞ্জ উপজেলা আ’লীগের কমিটি করা হয়না তা আমরা জানতে চাই। দীর্ঘদিন ধরে দলের ত্যাগীদের অমূল্যায়ন করে সংঠনকে অকেজো করে রাখা হয়েছে।

তারা আরো বলেন, ২০১২ সালের পর অদ্যবদি আওয়ামীলীগের কোন সম্মেলন হয়নি। মেয়াদের ভারে আওয়ামীলীগ নুয়ে পড়েছে। তাই মেয়াদ বিহীন কমিটি ভেঙ্গে দিয়ে দ্রুততম সময়ের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সম্মেলন দাবী করছি।
তারা বলেন, মুহম্মদ শফিকুর রহমান এমপির নেতৃত্বে ফরিদগঞ্জে ইতিমধ্যেই ব্যাপক উন্নয়ন সাধিত হয়। এই উন্নয়নের কথা জনগণের কাছে পৌছাতে ব্যর্থ বর্তমান কমিটি।

Model Hospital

এব্যাপারে উপজেলা যুবলীগের যুগ¦আহ্বায়ক হেলাল উদ্দিন বলেন, বর্তমান উপজেলা আওয়ামীলীগের কমিটি মেয়াদ উত্তীর্ণ। তাই আমরা অনতিবিলম্বে কমিটি ভেঙ্গে দিয়ে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবীতে আমাদের এই আন্দোলন। আমরা আমাদের দাবী পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। এ দাবীর বিষয়ে এমপি মুহম্মদ শফিকুর রহমান অবগত রয়েছেন।

এ সময় উপজেলা আ’লীগ নেতা জিএম হাছান তাবাচ্ছুম, রুপসা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. শরীফ হোসেন খান, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন ভূঁইয়া, আ’লীগ নেতা জাহাঙ্গীর পলোয়ান বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মো. ইসমাইল হোসেন পাটওয়ারী, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন আহামেদ, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম, মো.খলিলুর রহমান, নজরুল ইসলাম সুমন, শাহবুদ্দিন টিপু, সোহেল রানা, পুতুল সরকার, ছাত্তার পাটওয়ারী, শিমুল পাটওয়ারী, আকরাম হোসেন রবিন, মোস্তফা ঢালি, মাজহারুল ইসলাম মিরু, মোয়জ্জেম হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. কামরুল হাসান পাটওয়ারী, পৌর ছাত্রলীগের সভাপতি গাজী আলী নেওয়াজ, সাধান সম্পাদক মো. হৃদয় গাজীসহ বিভিন্ন ইউনিয়নের ও ওয়ার্ডের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা।

মোটরসাইকেলে চালক-আরোহী দুজনেরই হেলমেট বাধ্যতামূলক, কঠোর বার্তা চাঁদপুরের ডিসির

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:৩৯ পিএম
মোটরসাইকেলে চালক-আরোহী দুজনেরই হেলমেট বাধ্যতামূলক, কঠোর বার্তা চাঁদপুরের ডিসির

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

চাঁদপুর জেলা প্রশাসন ও বিআরটিএ চাঁদপুর সার্কেলের যৌথ আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষর রোডশো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮অক্টোবর (বুধবার) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
তিনি বলেন, আপনারা যারা মোটর সাইকেল ব্যবহার করেন অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। চালক এবং আরোহী উভয়কেই হেলমেট পরিধান করে মোটর সাইকেল চালাতে হবে। গতির চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। গতি বাড়িয়ে মোটর সাইকেল চালানোর মানসিকতা পরিহার করতে হবে।
তিনি বলেন, সড়ক নিরাপদ রাখতে  সচেতনতা ও নিয়মানুবর্তিতা মানা  প্রয়োজন৷ ট্রাফিক আইন মানা একান্ত প্রয়োজন। প্রতিনিয়ত সড়কে যে দুর্ঘটনা ঘটছে, তা কেবল কয়েকটি জীবনের অবসান ঘটায় না, বরং একটি পুরো পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। বয়স্ক যাত্রীদের সাথে তরুন যাত্রীরা ভালো আচরন করতে হবে। আমাদের মাঝে মানবিকতা ও মনুষ্যত্ববোধকে জাগ্রত করতে। মালিক, ড্রাইভার শ্রমিক সকলের সম্মিলিত প্রচেষ্টায় সড়ক নিরাপদ রাখতে হবে।
সভায় বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খাইরুল কবির, বিআরটিএ চাঁদপুর সার্কেল এর সহকারি পরিচালক (ইঞ্জিনিয়ার) আবদুল্লাহ আল মামুন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান, চাঁদপুর চেম্বার অব কর্মাসের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, চাঁদপুর ট্রাফিক ইন্সপেক্টর প্রবীর দাস, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, নিরাপদ সড়ক চাই চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল, সহ-সভাপতি ডি এম ফয়সাল, চাঁদপুর জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি অধ্যাপক রুহুল আমিন।
বিআরটিএর উচ্চমান সহকারি  এমদাদুল হক শামীমের পরিচালনায় স্বাগত বক্তব্য বিআরটিএ চাঁদপুর সার্কেল এর সহকারি পরিচালক (ইঞ্জিনিয়ার) আবদুল্লাহ আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্টজন৷ দিবস উপলক্ষে সকাল ৯টা ৪৫মিনিটে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসকের নেতৃত্বে রোডশো অনুষ্ঠিত হয়। শেষে অভিজ্ঞ ড্রাইভারদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সহ অন্যান্যরা৷