সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

জাতিসংঘের শেখ হাসিনার উদ্ভাবনী কমিউনিটি ক্লিনিক মডেল গৃহীত হওয়ায় মতলব উত্তরে মিলাদ মাহফিল

কমিউনিটি ক্লিনিক মডেলের জাতিসংঘ স্বীকৃতি দেশের জন্য গর্বের : নুরুল আমিন রুহুল এমপি

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ২০ মে, ২০২৩, ৮:৫৯ পিএম
কমিউনিটি ক্লিনিক মডেলের জাতিসংঘ স্বীকৃতি দেশের জন্য গর্বের : নুরুল আমিন রুহুল এমপি
চাঁদপুরের মতলব উত্তরে জাতিসংঘের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবনী ‘কমিউনিটি ক্লিনিক’ মডেল গৃহীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ মে) বিকেলে উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বদরপুর হযরত সোলাইমান শাহ (রঃ) মাজার শরীফ প্রাঙ্গণে জাতিসংঘের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবনী ‘কমিউনিটি ক্লিনিক’ মডেল গৃহীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।
প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুল আমিন রুহুল বলেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবন ‘কমিউনিটি ক্লিনিক’ মডেলের স্বীকৃতি দেওয়ায়  এটা বাংলাদেশের সবার জন্য গর্বের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের জাতিসংঘের স্বীকৃতি সেটা নিয়ে আমরা বাংলাদেশের সবাই গর্ব করতে পারি। প্রাথমিক স্বাস্থ্য সেবায় বাংলাদেশ আন্তর্জাতিক মহলে এক অনুকরণীয় রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেল রেজুলেশনের মাধ্যমে।
সাদুল্ল্যাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লোকমান আহমেদ মুন্সির সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের সঞ্চালন বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খাঁন সুফল, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য ও মোহনপুর ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সদস্য হাজী নাছির উদ্দীন, কাজী হাবিবুর রহমান, সাবেক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবদুর রব, মহসিন মিয়া মানিক, জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ওচমান গনি শিকদার, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার প্রমুখ।
এসময় বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষ প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে মিলাদ মাহফিল মহফিল পরিচালনা করেন মাওলানা ওয়ালীউল্ল্যা।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।