সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে হোমিওপ্যাথিক ঔষধ উৎপাদনের প্রধান শর্ত বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত 

মোঃ মুছা তপদার প্রকাশিত: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ১২:১০ পিএম
চাঁদপুরে হোমিওপ্যাথিক ঔষধ উৎপাদনের প্রধান শর্ত বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত 
বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের আয়োজনে ও মেডিসিন প্লাস্টার এন্ড হারবাল প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল এর সহযোগিতায় চাঁদপুরে দিনব্যাপী গুণগতমান সম্পন্ন ঔষধি উদ্ভিদ, নিরাপদ হোমিওপ্যাথিক ঔষধ উৎপাদনের প্রধান শর্ত বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর ঔষধ প্রশাসন অধিদপ্তর, সহকারী পরিচালক মোছাম্মৎ ফোয়ারা ইয়াছমিন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ‘হোমিওপ্যাথিক আজ দেশের স্বাস্থ্য ব্যবস্থায় অবদান রাখছে। প্রত্যেক চিকিৎসকেরই সমাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে। তাই সকলের ডাক্তার দের সঠিভাবে চিকিৎসা দেয়া প্রয়োজন। আপনারা যখন রোগীকে চিকিৎসা করেন সি সময় ওষুধের ডোজ যাতে সঠিক থাকে সেদিকে বিশেষ নজর দিবেন। তাতে করে রোগী ভালোভাবে আরোগ্য লাভ করবে বলে আমি বিশ্বাস করি।
তিনি হোমিওপ্যাথিক চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন কেউ মেয়াদোত্তীর্ন ঔষধ বিক্রি করবে না? অধিক মুনাফার আশায় আপনারা কেই অনুশোধনহীন ফার্মাসিটিক্যাল এর ঔষধ ক্রয় করবেন না। এটা অপরাধ। হোমিওপ্যাথিক ওষুধ দেশে উৎপাদিত হোক অথবা বিদেশ থেকে আমদানিকৃত ঔষধ হোক মোরগের গায়ে অবশ্যই যেন প্রতিষ্ঠানের নাম, ঠিকানা রেজিষ্ট্রেশন নাম্বার অথ্যাৎ ডিএআর নাম্বার অথবা এমে নাম্বার এই দুই টার যে কোন একটি থাকতে হবে। ব্যাচ নাম্বার থাকবে, উৎপাদনের তারিখ থাকবে। সবাই ড্রাগ লাইসেন্স নিয়ে ঔষধ বিক্রি করবেন। যাদের লাইসেন্স আছে তারা নবায়ন করে নিবেন।
২২ মে সোমবার সকাল ১০ ঘটিকায় চাঁদপুর শহরে বৈশাখী চাইনিজ রেস্টুরেন্ট বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের সভাপতি ডাঃ এস এ এম রেজা-উর রহিম এর সভাপতিত্বে, বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন এর সেক্রেটারী জেনারেল ডাঃ মাহবুব হাফিজ এর পরিচালনায় এই ওয়ার্কশপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধক্ষ্য ডাঃ মোঃ আতাহার আলী, বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন সহ- সভাপতি ডাঃ মোঃ আলী হোসেন, চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, শাহারাস্তি এর অধ্যক্ষ ডাঃ মোঃ তামজিদ হোসেন, চাঁদপুর আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ আশরাফ আলী, চাঁদপুর জেলা হোমিওপ্যাথিক চিকিৎসক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ডাঃ মোঃ শেখ মহসীন।
 ওয়ার্কশপ প্রোগ্রামে জেলা সদরসহ বিভিন্ন উপজেলার হোমিওপ্যাথিক চিকিসকরা অংশ নেন। পরে সকলের মাঝে প্রশিক্ষনে সনদ বিতরণ করা হয়।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।