শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় আরএফএল এর দুরন্ত বাইসাইকেল এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: সোমবার, ২৯ মে, ২০২৩, ৯:৪৫ পিএম
কচুয়ায় আরএফএল এর দুরন্ত বাইসাইকেল এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন

কচুয়া পৌরসভার উত্তর সিএনজি স্ট্যান্ড সংলগ্ন মার্কেটে আরএফএল এর দুরন্ত বাইসাইকেল এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করা হয়েছে।

২৮ মে রবিবার আরএফএল এর দুরন্ত বাইসাইকেল এক্সক্লুসিভ শোরুম ফিতা ও কেক কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি আরএফএল‘র সিনিয়র জেনারেল ম্যানেজার (বিক্রয়) আবদুল কাউয়ুম।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি ব্যবস্থাপক(বিক্রয়) রাশেদুল হাসান,ডেপুটি ম্যানেজার বনি আমিন শিমুল,জেনাল ম্যানেজার সিরাজুল ইসলাম,ডিভিশনাল ম্যানেজার রাশেদ সরদার, কচুয়া দুরন্ত বাইসাইকেল আরএফএলের এক্সক্লুসিভ ডিলার মো: হাসান।

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ডিলার মো: হাসান জানান আমাদের প্রতিষ্ঠানে বিভিন্ন প্রকারের মান সম্পন্ন বাইসাইকেল সূলভমূল্যে পাওয়া যাবে এবং জুন মাসের ৭ তারিখ পর্যন্ত সকল গ্রাহকের জন্য ১০ % ডিসকাউন্ট উম্মুক্ত থাকবে।

Model Hospital

অনুষ্ঠানে দোয়া মুনাজাত পরিচালনা করেন তাহফিজুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা বোরহান উদ্দিন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital