শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নৌকার প্রার্থীকে নির্বাচিত করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২ জুন, ২০২৩, ১০:২৫ পিএম
নৌকার প্রার্থীকে নির্বাচিত করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি

মনিরুল ইসলাম মনির: চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল বলেছেন, আসন্ন ছেংগারচর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নির্বাচিত করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তারপরে ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। বর্তমানে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই।

২ জুন শুক্রবার বিকালে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন রুহুল এমপি আরো বলেন, গত ৩১ মে ছেংগারচর পৌরসভার তফসিল ঘোষনা করেছেন নির্বাচন কমিশন। এই তফসিল ঘোষনায় পৌরবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। ছেংগারচর পৌরসভায় উন্নয়নের জন্য নির্বাচনের বিকল্প নেই। তাই আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নির্বাচিত করতে হবে। নৌকার প্রার্থীকে বিজয়ী করার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তাহলেই ডিজিটাল দেশ থেকে স্মার্ট বাংলাদেশে উন্নত হবে। আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেই এবং নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নির্বাচিত করি।

এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর থানার ওসি মোঃ মহিউদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সাবেক সদস্য লায়ন আরিফ উল্লাহ সরকার, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সাবেক সদস্য মোঃ শাহআলম সিদ্দিকী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. মহসিন মিয়া মানিক, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক জসিম উদ্দিন সরকার, আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন প্রধান, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লা, সাংগঠনিক সম্পাদক জামান সরকার, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল সরকার, মাহবুব আলম বাবু, ৭নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ সহ দলীয় নেতৃবৃন্দ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital