বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর আশিকাটিতে বীর নিবাস লেআউটের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১, ১১:৪৮ এম
চাঁদপুর আশিকাটিতে বীর নিবাস লেআউটের উদ্বোধন
সজীব খান : চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বীর  নিবাসের উদ্বোধন করা হয়েছে। বুহস্পতিবার বীর নিবাসের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ।  মুক্তিযোদ্ধাদের (যাঁরা অসহায় ও দুস্থদের) জন্য ৪শতাংশ জমির মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাসস্থান  “বীর নিবাস” করে দিচ্ছেন।
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় হতে ত্রানমন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে  চাঁদপুর সদর উপজেলায় ১২জন বীর মুক্তিযোদ্ধার জন্য বীর নিবাস এর বরাদ্দ এসেছে। যার মধ্য থেকে ১ম পর্যায়ে ১০টি বীর নিবাসের কাজের উদ্বোধন করা হয়েছে। আজ আশিকাটি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা জনাব জয়নাল আবেদীন এঁর “বীর নিবাস” নির্মাণের জন্য লে আউট দেয়া হয়েছে।
লেআউট কাজের উদ্বোধনে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা রফিকুল ইসলাম, ঠিকাদার হান্নান ঢালী উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital