শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

দুই যুগ শিকলবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে চাঁদপুরের প্রতিবন্ধী শিল্পী

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ৪:৩৩ পিএম
দুই যুগ শিকলবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে চাঁদপুরের প্রতিবন্ধী শিল্পী

২৭ বছর ধরে শিকলবন্দী চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মানষিক প্রতিবন্ধী শিল্পী আক্তার।

চিকিৎসার অভাবে ফেরা হলো না স্বাভাবিক জীবনে। ২৭ বছরে পা রাখা কিশোরী।

প্রতিবন্ধী শিল্পীর খোঁজখবর নিচ্ছেন সাংবাদিক সাঈদ হোসেন অপু চৌধুরী।

যে বয়সে অন্যদের মতো স্বাভাবিক চলাফেরার কথা, কিন্তু নিয়তির নির্মম পরিহাস এর আগেই শিকলবন্ধী অবস্থায় মানবতার জীবন কাটাচ্ছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের উত্তর লুধুয়া গ্রামের মৃত জোহর আলীর মেয়ে শিল্পী আক্তার।

জন্মের পর হঠাৎ প্রতিবন্ধীর মতো হয়ে পড়ে শিল্পী। পরবর্তীতে চিকিৎসার অভাবে স্বাভাবিক জীবনে
ফিরে আসতে পারেনি আর। স্থানীয় কবিরাজ দিয়ে তাকে চিকিৎসা করানো হয়। চিকিৎসা করালেও অর্থের অভাবে বারবার তা থেমে যায়। ক্রমেই মানসিক প্রতিবন্ধী হয়ে পড়ে। কিন্তু সুস্থ হয়নি সে, সহায় সম্বলহীন হতদরিদ্র বাবার পক্ষে তার চিকিৎসা সেবা বহন করা সম্ভব হয়ে ওঠেনি। সুযোগ পেলেই এদিক-সেদিক চলে যায়। কখনো হাতে কখনো বা পায়ে বেধে রাখা হয় শিল্পী আক্তার (৩৪) নামে এই প্রতিবন্ধীকে। দিনে বাড়িতে গাছের সাথে আর রাতে ঘরে চৌকির সঙ্গে বেঁধে রাখা হয় তাকে।

Model Hospital

জানা যায়, শিল্পীর বাবা মা কেউ বেচে নেই। আছে সৎ মা আর ৪ ভাই ২ বোন। ভাইদের মধ্য কেউ মামার বাড়িতে আর কেউবা শশুর বাড়িতে থাকে। কেউ রিকশা চালায় আর কেউ কাঠ মিস্ত্রির কাজ করে।

বড় ভাই লিটন জানান, অভাবের সংসারে তিনিই একমাত্র উর্পাজনের উৎস। ভাইয়েরা বিয়ে করে আলাদা সংসার করছে। শিল্পীকে নিয়ে কষ্টে দিনাতিপাত করছি। সহযোগীতার মধ্যে একটি ভাতা কার্ড করে দেওয়া হয়েছে। সেই টাকা দিয়ে তার বরন পোষণ হয়না।

প্রতিবেশীরা বলেন, শিল্পীর বাবা মা নাই। সে অসহায়। অর্থের অভাবে চিকিৎসা না করাতে পেরে হতাশায় দিন কাটছে তার পরিবারের।

চিকিৎসা করাতে পারলে সে হয়তো সুস্থ হয়ে উঠতে পারতো। মানসিক প্রতিবন্ধী শিল্পী আক্তারের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছেন পরিবারটি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital