বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

গত কয়েকদিনের তীব্র গরমের পর চাঁদপুরে এক পসলা স্বস্তির বৃষ্টি : জনমনে শান্তি

মাসুদ হোসেন প্রকাশিত: শুক্রবার, ৯ জুন, ২০২৩, ৯:৩৫ পিএম
গত কয়েকদিনের তীব্র গরমের পর চাঁদপুরে এক পসলা স্বস্তির বৃষ্টি : জনমনে শান্তি
টানা তাপদাহের পর অবশেষে বৃষ্টি নামল চাঁদপুরে। এতে গরম কমায় স্বস্তি নেমে এসেছে জেলাজুড়ে। শুক্রবার (৯ জুন) সকাল থেকেই চাঁদপুরের আকাশে মেঘ ছিল। সকাল পৌনে ১০টার দিকে একপশলা বৃষ্টি হয়। এরপর বেলা ১১টা থেকে শুরু হয় ঝুমবৃষ্টি। এর আগে গত কয়েকদিনের প্রচন্ড গরমে হাঁসফাঁস করছিল সাধারণ মানুষ। দিনমজুর ও শ্রমিকদের কাজ করা দুরূহ হয়ে পড়ে। বৃষ্টির জন্য মতলব উত্তরে বিশেষ নামাজ ও মোনাজাতও করেন মুসল্লিরা।
এর আগেরদিন বৃহস্পতিবারও মেঘে ঢাকা ছিল চাঁদপুরের আকাশ। সকালে খানিকটা বৃষ্টির ফোটা পড়েছিল। তাতে অবশ্য টানা কয়েক দিনের তাপমাত্রা কিছুটা কমেছিল। কয়েকদিন থেকেই বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সঙ্গে লোডশেডিং দুর্ভোগের মাত্রা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। অবশেষে বৃষ্টির দেখা মিলেছে এই জেলায়।
এসময় রাস্তায় বৃষ্টিতে ভিজে সাধারণ মানুষদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। কয়েকদিন ধরেই আবহাওয়া অধিদপ্তর সারা দেশে বৃষ্টি পূর্বাভাস জানিয়ে আসছিল। অবশেষে বৃষ্টির দেখা পেয়ে আনন্দিত সবাই।
কয়েকজন মানুষ জানান, গত কয়েক দিনের গরমে দম যায় যায় অবস্থা। বৃষ্টিতে এবার কিছুটা স্বস্তি মিলেছে। গ্রীষ্মকালীন ফল ও মানুষের জন্য এ বৃষ্টি খুব দারকারি ছিল। একটানা অনেক দিন ধরে গরম, বৃষ্টি হয় না। শুধু শুনেই যাচ্ছিলাম বৃষ্টি হবে হবে কিন্তু হচ্ছিল না। আজ বৃষ্টি হওয়ায় ভালো লাগছে। এখন অনেক শান্তি লাগছে।
একদিকে গরম অন্যদিকে বিদ্যুতের লোডশেডিং এ দম বেরিয়ে যাচ্ছিল মনে হয়েছিল। তবে এখন অনেকটা শান্তি পাচ্ছি। শিশু বাচ্চারাও খুব ভালো আছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital